Teachers Zone - RajdeepPaulOfficial.in https://rajdeeppaulofficial.in/teachers-zone/ A site For Students, Teachers & Learners.. Mon, 27 Dec 2021 15:41:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://rajdeeppaulofficial.in/wp-content/uploads/2020/09/cropped-Rajdeeppaulofficial.in-Favi-32x32.jpg Teachers Zone - RajdeepPaulOfficial.in https://rajdeeppaulofficial.in/teachers-zone/ 32 32 What is Macro Lesson Plan || How to make Macro Lesson Plan https://rajdeeppaulofficial.in/what-is-macro-lesson-plan/ https://rajdeeppaulofficial.in/what-is-macro-lesson-plan/#respond Mon, 15 Mar 2021 09:59:03 +0000 https://rajdeeppaulofficial.in/?p=302 Lesson Plan বা পাঠ পরিকল্পনা হলো এমন একটি পরিকল্পনা যা প্রতিজন শিক্ষক শিক্ষয়িত্রী নিজেদের ক্লাসে যাওয়ার আগে তৈরী করে থাকেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সুন্দর ও পরিকল্পিত ভাবে পাঠদান করার জন্য। এছাড়াও, শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীরা, যারা B. Ed., M. Ed., বা D. El. Ed. এর মতো শিক্ষকতা সম্পর্কিত ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে থাকেন তারাও বিভিন্ন ধরণের Lesson Plan ... Read more

The post What is Macro Lesson Plan || How to make Macro Lesson Plan appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
Lesson Plan বা পাঠ পরিকল্পনা হলো এমন একটি পরিকল্পনা যা প্রতিজন শিক্ষক শিক্ষয়িত্রী নিজেদের ক্লাসে যাওয়ার আগে তৈরী করে থাকেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সুন্দর ও পরিকল্পিত ভাবে পাঠদান করার জন্য। এছাড়াও, শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীরা, যারা B. Ed., M. Ed., বা D. El. Ed. এর মতো শিক্ষকতা সম্পর্কিত ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করে থাকেন তারাও বিভিন্ন ধরণের Lesson Plan তৈরী করে থাকেন কোর্স সিলেবাসের ক্রিয়াকলাপ হিসাবে নিজেদের স্টাডি সেন্টারে সাবমিট করার জন্য।

   
লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনায় শিক্ষক শিক্ষিকাগণ শ্রেণীকক্ষে পাঠদানকালে কি কি পড়াবেন, কিভাবে পড়াবেন, কোন কোন Teaching Methods বা শিক্ষন পদ্ধতি ব্যবহার করবেন, পাঠদান কে সহজ থেকে সহজতর করে তোলার জন্য কি কি Teaching Learning Material বা শিক্ষন সহায়ক উপকরণ এর সাহায্য নেবেন ইত্যাদির বিষয়ে শ্রেণীকক্ষে যাওয়ার পূর্বেই পরিকল্পনা করে লিখে রেখে থাকেন। Lesson Plan সাধারণতঃ দুই ধরণের হয়, Micro Lesson Plan এবং অপরটি হলো Macro Lesson Plan.

তো আজ আমি এই আর্টিকেলেটির মধ্যে ম্যাক্রো লেসন প্ল্যান কি (What is Macro Lesson Plan) এবং কিভাবে ম্যাক্রো লেসন প্ল্যান তৈরী করতে হয় (How to make Macro Lesson Plan) সে বিয়ে বিস্তারিত ভাবে বলবো। আমি এর আগে মাইক্রো লেসন প্ল্যান কি এবং কিভাবে মাইক্রো লেসন প্ল্যান তৈরী করতে হয় (What is Micro Lesson Plan and How to make Micro Lesson Plan) এর বিষয়ে বিস্তারিত ভাবে একটি আর্টিকেল দিয়েছিলাম, আপনারা চাইলে সেই আর্টিকেলটিও দেখতে পারেন। 

What is Macro Lesson Plan (ম্যাক্রো লেসন প্ল্যান কি)

Macro শব্দটি গ্রিক ভাষার শব্দ “Makros” থেকে এসেছে যার বাংলা অর্থ হলো লম্বা বা বড়ো। ম্যাক্রো লেসন প্ল্যান (Macro Lesson Plan) বা দীর্ঘ পাঠ পরিকল্পনা হলো এমন এক ধরণের শিক্ষণ কৌশল এবং পাঠ্যক্রম ভিত্তিক পাঠ পরিকল্পনা যা শিক্ষক শিক্ষিকাগণ যে কোনো নির্দিষ্ট বিষয় কে সম্পূর্ণ মাস, সম্পূর্ণ সেমিস্টার বা সম্পূর্ণ বছর ইত্যাদির মতো দীর্ঘ সময় পর্যন্ত পড়ানোর জন্য তৈরী করে থাকেন শিক্ষণ প্রণালীকে আরও বেশি সহজতর করে তোলার জন্য এবং পাঠদানের অগ্রগতির খতিয়ান তৈরী করার জন্য।

Also Read : How to Clear CTET Examination in first Attempt with five easy and Simple Strategies.

Aims and Objectives of Macro Lesson Plan (ম্যাক্রো লেসন প্ল্যান এর উদ্দেশ্যসমূহ)

  • যে কোনো শ্রেণীর যে কোনো পাঠ্যবিষয় কে সম্পূর্ণ শিক্ষাবর্ষ ধরে পড়ানোর জন্য সঠিক এবং দক্ষ পাঠ্য পরিকল্পনা তৈরী করা এবং প্রতিদিন তৈরী করা সেই পাঠ পরিকল্পনা মতে শ্রেণীকক্ষে পাঠদান করে প্রতিদিন শ্রেণিকক্ষে সংগঠিত হওয়া সকল ক্রিয়াকলাপের অগ্রগতি রেকর্ড করা। 
  • শ্রেণীকক্ষে পাঠদানকালে শিক্ষন প্রণালীকে আরও বেশি আকর্ষণীয় ও সহজ করে তোলার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি সনাক্ত করা ও সেগুলির যোগান করা। 
  • শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণে সৃষ্টি হওয়া সমস্যাগুলি অনুমান করা এবং সেই সমস্যাগুলোর কার্যকর সমাধান নিয়ে আসা। 
  • সমস্ত বিষয় এবং বিষয়গুলোতে অন্তর্ভুক্ত থাকা টপিক গুলোর জন্য উন্নত শিক্ষণ কৌশল এবং শিক্ষন পদ্ধতির সন্ধান করা। 
  • যে কোনো বিষয়ের শিক্ষন ফলাফল বা লার্নিং আউটকাম এর উপর ভিত্তি করে শিক্ষণ কৌশলগুলোর কার্যকারীতার মূল্যায়ন করা এবং অধিক কার্যকরী শিক্ষন কৌশলগুলো ব্যবহার করা। 

Also Read : Class Three Bengali Lesson Plan.

Advantages of Macro Lesson Plan (ম্যাক্রো লেসন প্ল্যান এর সুবিধাসমূহ)

  • ম্যাক্রো লেসন প্ল্যান এর দ্বারা যে কোনো শ্রেণীর সম্পূর্ণ শিক্ষাবর্ষের জন্য পাঠদানের সঠিক পরিকল্পনা তৈরী করা যায়।
  • ম্যাক্রো লেসন প্ল্যান এর সাহায্যে শ্রেণিকক্ষে সংগঠিত হওয়া সব ধরণের ক্রিয়াকলাপের অগ্রগতি রেকর্ড করা যায়। 
  • এই পরিকল্পনায় প্রায় সকল ধরণের শিক্ষন পদ্ধতিগুলো প্রয়োগ করা যায়।  

Disadvantages of Macro Lesson Plan (ম্যাক্রো লেসন প্ল্যান এর অসুবিধা সমূহ)

  • যেহেতু ম্যাক্রো লেসন প্ল্যান হলো এক দীর্ঘ পরিকল্পনা এবং একসঙ্গে শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থীদের জন্য তৈরী করা হয়ে থাকে তাই অনেক সময় এই পরিকল্পনায় শ্লথ শিক্ষার্থীরা (Slow Learner) কিছুটা অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। 
  • যেহেতু ম্যাক্রো লেসন প্ল্যান মানে সমস্ত ক্লাসের অর্থাৎ শ্রেণীকক্ষে থাকা সকল শিক্ষার্থীদের জন্য তৈরী পাঠ পরিকল্পনা তাই এটি অনেক সময়বহুল হয়ে থাকে।  

How to write Macro Lesson Plan (Macro Lesson Plan কিভাবে তৈরী করতে হয়)

ম্যাক্রো লেসন প্ল্যান অনেকভাবেই তৈরী করা যায়, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরণের আলাদা আলাদা ফরম্যাটে এটা তৈরী করে থাকেন, সেই সবগুলোর মধ্যে কোনোটাই ভূল নয়। তবে সবচেয়ে সঠিক আর সুন্দর যে ফরম্যাট টি আছে, সেই ফরম্যাট দিয়ে তৈরী ম্যাক্রো লেসন প্ল্যান এর একটি ডেমো নিচে দেওয়া হলো, এই ডেমোটি দেখলে আপনারা ম্যাক্রো লেসন প্ল্যান কিভাবে তৈরী করা যায় তার একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। 

নিচে দেওয়া Macro Lesson Plan এর এই ডেমোটি চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের “উদ্ভিদ ও পরিবেশ” (পাঠ নং- ৬) চাপ্টারটির উপর তৈরী করা হয়েছে। 

তথ্য শনাক্তকরণ (Identification Data)

শিক্ষকের নাম: রাজদীপ পালবিষয় : আমরা ও আমাদের পরিবেশ
বিদ্যালয়ের নাম: ………………………পাঠ বা একক : উদ্ভিদ ও পরিবেশ
(পাঠ নং ৬)
শ্রেণী (Class): চতুর্থউপ একক : (i) উদ্ভিদের খাদ্য প্রস্তুতি
(ii) বায়ুমণ্ডলে উদ্ভিদের ভূমিকা
মোট ছাত্রছাত্রী: ২৮আজকের পাঠ : উপরের সবকটি
উপস্থিত ছাত্রছাত্রী: ২৪
সময় (Duration): ৪৫ মিনিট
তারিখ (Date):

বিশেষ উদ্দেশ্য (Specific Objectives)

  • উদ্ভিদের খাদ্য প্রস্তুতির বিষয়ে শিক্ষার্থীরা জানবে |
  • পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উদ্ভিদের গুরুত্বের বিষয়ে বুঝবে |
  • উদ্ভিদ ও বায়ুমণ্ডলের মধ্যে যে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান হয় তা বুঝবে |

সাধারণ উদ্দেশ্য (General Aims)

  • শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে |
  • পরিবেশ পাঠের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে |
  • উদ্ভিদ ও বায়ুমণ্ডল সম্বন্ধীয় বিভিন্ন জ্ঞান আহরণে শিক্ষার্থীরা সক্ষম হবে |

পূর্বজ্ঞান (Previous Knowledge)

আজকের পাঠ সম্বন্ধীয় পূর্বজ্ঞান যাচাই করার জন্য আমি শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করব –

  1. তোমরা দেখেছ এমন কয়েকটি গাছের নাম বলো ?
  2. গাছে আমরা কি কি দেখতে পাই ?
  3. গাছের পাতা কোন রঙের ?

শিক্ষন উপকরণ (Teaching Aids)

  • উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়া সম্পর্কিত এবং বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদানপ্রদান সম্পর্কিত ছবি,
  • পাঠ্যপুস্তক,
  • চক,
  • ডাস্টার

ব্যবহৃত শিক্ষণ পদ্ধতি (Learning Method Used)

  • প্রতিপাদন পদ্ধতি,
  • পর্যবেক্ষণ পদ্ধতি,
  • আলোচনা পদ্ধতি,
  • প্রশ্নোত্তর পদ্ধতি ইত্যাদি ।।

আয়োজন স্তর (Introduction Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> শ্রেণীসজ্জা


> পূর্বজ্ঞান যাচাই


> আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন



> পাঠ ঘোষণা

যথাসময়ে নির্দিষ্ট শিক্ষন শিখন উপকরন সহ হাসিমুখে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়ে এবং কুশল বিনিময় করে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করার জন্য পূর্বে উল্লেখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করবো এবং তাদের সম্ভাব্য উত্তর জানার পর আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন করে পাঠটি এই বলে ঘোষণা করবো যে আজকে আমরা আমাদের পরিবেশ পাঠ্যপুস্তকের ষষ্ঠ পাঠ “উদ্ভিদ ও পরিবেশ” চাপ্টারটি পড়বো এবং এরপর এবং তা কৃষ্ণফলকে লিখে রাখবো।> শিক্ষার্থীরা শিক্ষককে অভিবাদন জানিয়ে শিক্ষাগ্রহণে মনোযোগ দিবে




> শিক্ষকের জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে চেষ্টা করবে




> আজকের পাঠের প্রতি শিক্ষার্থীরা মনোযোগী হবে

উপস্থাপন স্তর (Presentation Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> উদ্ভিদের খাদ্য প্রস্তুতির বিষয় সম্পর্কে পাঠ দান









> বায়ুমণ্ডলে উদ্ভিদের ভূমিকা





পাঠ ঘোষণা করার পর সঙ্গে নিয়ে আসা শিক্ষন উপকরণ দেখিয়ে আমি শিক্ষার্থীদের উদ্ভিদ কিভাবে শেখরের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ লবন শুষে নিয়ে সূর্যের আলোর প্রভাবে ও কার্বন ডাই অক্সাইড এর সাহায্যে সবুজ পাতায় খাদ্য প্রস্তুত করে তা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে বলবো।



তারপর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায় যে উদ্ভিদের ভুমিকা অপরিসীম এবং উদ্ভিদ যে প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন এর যোগান দিয়ে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে শিক্ষন উপকরণ দেখিয়ে সে বিষয়েও শিক্ষার্থীদের বুঝিয়ে বলবো।
> শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শিক্ষকের কথাগুলি শুনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখে রাখবে।



> পাঠ বিশ্লেষণ শুনে তা বুঝবে এবং কোনো প্রশ্ন থাকলে তা শিক্ষককে জিজ্ঞাসা করবে।

কৃষ্ণফলকে সারাংশ লিখন (Blackboard Summary)

  • উদ্ভিদ শেখরের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ লবন শুষে নিয়ে সূর্যের আলোর প্রভাবে ও কার্বন ডাই অক্সাইড এর সাহায্যে সবুজ পাতায় খাদ্য প্রস্তুত করে।
  • উদ্ভিদ প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন এর যোগান দিয়ে বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে।

মূল্যায়ন স্তর (Evaluation Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> আজকের পাঠ শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করা






> প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে মূল্যায়ন করা





> প্রয়োজনে সংশোধনী পাঠ
এই স্তরে শিক্ষার্থীরা আজকের পাঠ কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করার মাধ্যমে তাদের মূল্যায়ন করব এবং কোনো শিক্ষার্থী ভুল উত্তর দিলে তা সংশোধন করে সঠিক উত্তর বুঝিয়ে বলবো —

• প্রাণীরা শ্বাস গ্রহণে কোন গ্যাস ব্যবহার করে ?

• প্রাণীরা নিঃশ্বাসে কোন গ্যাস ত্যাগ করে ?

• খাদ্য প্রস্তুত করতে উদ্ভিদের কোন গাসের প্রয়োজন হয় ?

• খাদ্য প্রস্তুত করতে উদ্ভিদ জল কোথা থেকে পায় ?
> শিক্ষার্থীরা শিক্ষকের কথা মান্য করবে |





> শিক্ষকের জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে চেষ্টা করবে |





> কোনো প্রশ্ন থাকলে তা শিক্ষককে জিজ্ঞাসা করবে |

বাড়ির কাজ বা গৃহকার্য্য (Home Assignment)

বাড়ির কাজ হিসাবে বাড়ি থেকে করে আনার জন্য আমি শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি দেব–

১. উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে লিখো ?

২. একটি পাতার ছবি এঁকে রং করো ?

Related Post : Teachers Diary in Bengali Language

…………………………………………………………………………………………………………

The post What is Macro Lesson Plan || How to make Macro Lesson Plan appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/what-is-macro-lesson-plan/feed/ 0
Class Three Bengali Lesson Plan – আমাদের গ্রাম/ সুমনার চিঠি (অঙ্কুরণ) https://rajdeeppaulofficial.in/class-three-bengali-lesson-plan/ https://rajdeeppaulofficial.in/class-three-bengali-lesson-plan/#respond Thu, 10 Dec 2020 08:56:34 +0000 https://rajdeeppaulofficial.in/?p=137 নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের (Bengali Lesson Plan for Class Three) উপর তৈরী এই ডেমো লেসন প্ল্যান গুলো শিক্ষক শিক্ষিকাগনদের সহায়তার জন্য তৈরী করা হয়েছে। এখানে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জন্য বাংলা বিষয়ের দুইটি লেসন প্ল্যান (Bengali Lesson Plan for Class Three) এর ডেমো দেওয়া আছে, এর মধ্যে প্রথমটি হলো তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ের ... Read more

The post Class Three Bengali Lesson Plan – আমাদের গ্রাম/ সুমনার চিঠি (অঙ্কুরণ) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের (Bengali Lesson Plan for Class Three) উপর তৈরী এই ডেমো লেসন প্ল্যান গুলো শিক্ষক শিক্ষিকাগনদের সহায়তার জন্য তৈরী করা হয়েছে। এখানে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জন্য বাংলা বিষয়ের দুইটি লেসন প্ল্যান (Bengali Lesson Plan for Class Three) এর ডেমো দেওয়া আছে, এর মধ্যে প্রথমটি হলো তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ের প্রথম পাঠ “আমাদের গ্রাম” পদ্যটির উপর এবং দ্বিতীয় টি হলো তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ের পঞ্চম পাঠ “সুমনার চিঠি” গদ্যটির উপর।

এর আগে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের উপর আরও দুইটি লেসন প্ল্যান এর ডেমো এবং চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের উপর আরও দুইটি লেসন প্ল্যান এর ডেমো এখানে দিয়েছিলাম, আপনারা চাইলে উপরের লিংকে ক্লিক করে সেইগুলোও দেখতে পারেন। এছাড়াও এই ব্লগে আমি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগনদের সহায়তার জন্য ইংরেজি, পরিবেশ, এবং গণিত বিষয়েরও লেসন প্ল্যান এর ডেমো তৈরী করে দিয়েছি, আপনারা প্রয়োজনে সেগুলো ও দেখে নিতে পারেন। আমি আশা রাখি লেসন প্ল্যান এর এই ডেমোগুলি দেখে আপনারা শিক্ষক শিক্ষিকাগন নিজেদের মতো করে নিজেদের প্রয়োজন অনুসারে লেসন প্ল্যান তৈরী করতে পারবেন।

Class Three Bengali Lesson Plan – 1

তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের “আমাদের গ্রাম” (পাঠ নং-১) পদ্যটির উপর তৈরী করা ডেমো লেসন প্ল্যান টি নিচে দেওয়া হলো।

তথ্য শনাক্তকরণ (Identification Data)

শিক্ষকের নাম: রাজদীপ পালবিষয় : ভাষা (বাংলা) “অঙ্কুরণ”
বিদ্যালয়ের নাম: …………………………পাঠ বা একক : আমাদের গ্রাম
(পাঠ নং ১)
শ্রেণী (Class): তৃতীয়বিশেষ বিষয় : পদ্য
মোট ছাত্রছাত্রী: ২৫আজকের পাঠ : সম্পূর্ণ পদ্যটি
উপস্থিত ছাত্রছাত্রী: ২৪
সময় (Duration): ৪৫ মিনিট
তারিখ (Date):

বিশেষ উদ্দেশ্য (Specific Objectives)

  • গ্রামের মনোরম পরিবেশের বিষয়ে শিক্ষার্থীরা বুঝবে |
  • হিংসা ও মারামারি না করে সকলে একসাথে চলতে আগ্রহী হবে |
  • কবিতাটিতে গ্রামকে কেন মায়ের সমান বলা হয়েছে তা শিক্ষার্থীরা বুঝবে |

সাধারণ উদ্দেশ্য (General Aims)

  • শিক্ষার্থীরা সরব পঠন করতে শিখবে |
  • নতুন নতুন শব্দ এবং শব্দগুচ্ছের সঙ্গে পরিচিত হবে |
  • শিক্ষার্থীর জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে |

পূর্বজ্ঞান (Previous Knowledge)

আজকের পাঠ সম্বন্ধীয় পূর্বজ্ঞান যাচাই করার জন্য আমি শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করব –

  1. তোমাদের গ্রামের নাম কি ?
  2. তোমাদের গ্রামে তোমরা কি কি দেখতে পাও ?
  3. তোমরা কি তোমাদের গ্রামকে ভালোবাসো ?

শিক্ষন উপকরণ (Teaching Aids)

  • গ্রামের বিভিন্ন মনোরম ও সুন্দর ছবি থাকা চার্ট
  • পাঠ্যপুস্তক,
  • চক,
  • ডাস্টার

ব্যবহৃত শিক্ষণ পদ্ধতি (Learning Method Used)

  • সরব পঠন পদ্ধতি,
  • আলোচনা পদ্ধতি,
  • প্রশ্নোত্তর পদ্ধতি ইত্যাদি ।।

আয়োজন স্তর (Introduction Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> শ্রেণীসজ্জা


> পূর্বজ্ঞান যাচাই


> আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন



> পাঠ ঘোষণা

যথাসময়ে নির্দিষ্ট শিক্ষন শিখন উপকরন সহ হাসিমুখে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়ে এবং কুশল বিনিময় করে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করার জন্য পূর্বে উল্লেখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করবো এবং তাদের সম্ভাব্য উত্তর জানার পর আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন করে পাঠটি এই বলে ঘোষণা করবো যে আজকে আমরা আমাদের পাঠ্যপুস্তকের প্রথম পাঠ “আমাদের গ্রাম” কবিতাটি পড়বো এবং এরপর এবং তা কৃষ্ণফলকে লিখে রাখবো।> শিক্ষার্থীরা শিক্ষককে অভিবাদন জানিয়ে শিক্ষাগ্রহণে মনোযোগ দিবে




> শিক্ষকের জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে চেষ্টা করবে




> আজকের পাঠের প্রতি শিক্ষার্থীরা মনোযোগী হবে

উপস্থাপন স্তর (Presentation Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> গ্রামের মনোরম ও আপন পরিবেশের বিষয়ে পাঠ দান







> সরব পাঠ করানো






> কবিতাটিতে আমাদের গ্রামকে মায়ের সমান কেন বলা হয়েছে তা বুঝিয়ে বলা
পাঠ ঘোষণা করার পর শিক্ষন উপকরণ হিসাবে সঙ্গে নিয়ে আসা গ্রামের বিভিন্ন মনোরম পরিবেশের ছবি দেখিয়ে আমি শিক্ষার্থীদের গ্রামের সুন্দর এবং সকলে মিলেমিশে আপন ভাবে থাকার পরিবেশের মুধুরতা সম্পর্কে বুঝিয়ে বলবো তারপর শিক্ষার্থীদের দিয়ে কবিতাটির সরব পাঠ করাবো।

তারপর আমাদের গ্রাম যে আমাদের আমগাছ জামগাছ সহ বিভিন্ন ফল ও ফুলের গাছপালা, মাঠ ভরা ধান, চাঁদের কিরণ এবং আলো, বায়ু, জলের মতো পরিবেশের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান দিয়ে যে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে এবং এর ফলে যে গ্রাম কে মায়ের সমান বলা হয়েছে সে বিষয়ে ও বুঝিয়ে বলবো।
> শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শিক্ষকের কথাগুলি শুনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখে রাখবে।






> শিক্ষকের নির্দেশমতো শুদ্ধভাবে সরব পাঠ করার চেষ্টা করবে।





> পাঠ বিশ্লেষণ শুনে তা বুঝবে এবং কোনো প্রশ্ন থাকলে তা শিক্ষককে জিজ্ঞাসা করবে।

কৃষ্ণফলকে সারাংশ লিখন (Blackboard Summary)

  • গ্রামে অনেক সুন্দর, নির্মল এবং মনোরম পরিবেশ থাকে।
  • আমাদের গ্রাম আলো, বায়ু, জলের মতো পরিবেশের বিভিন্ন প্রয়োজনীয় উপাদান দিয়ে যে আমাদের বাঁচিয়ে রেখেছে তাই কবিতাটিতে গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে।

মূল্যায়ন স্তর (Evaluation Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> আজকের পাঠ শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করা






> প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে মূল্যায়ন করা





> প্রয়োজনে সংশোধনী পাঠ
এই স্তরে শিক্ষার্থীরা আজকের পাঠ কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করার মাধ্যমে তাদের মূল্যায়ন করব এবং কোনো শিক্ষার্থী ভুল উত্তর দিলে তা সংশোধন করে সঠিক উত্তর বুঝিয়ে বলবো —

• সকালে পূর্বদিকে কি উঠে ?

• “আমাদের গ্রাম” কবিতাটির কবির নাম কি ?

• পাড়ার ছেলেরা কি করে ?

• গ্রামের মাঠে কি দেখা যায় ?
> শিক্ষার্থীরা শিক্ষকের কথা মান্য করবে |





> শিক্ষকের জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে চেষ্টা করবে |





> কোনো প্রশ্ন থাকলে তা শিক্ষককে জিজ্ঞাসা করবে |

বাড়ির কাজ বা গৃহকার্য্য (Home Assignment)

বাড়ির কাজ হিসাবে বাড়ি থেকে করে আনার জন্য আমি শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি দেব–

১. আমাদের ছোট গ্রাম “মায়ের সমান” কেন ?

২. আমাদের ছোটো গায়ে কি কি আছে ?

Related Post : Teachers Diary in Bengali Language

…………………………………………………………………………………………………………

Class Three Bengali Lesson Plan – 2

তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের “সুমনার চিঠি” (পাঠ নং-৫) গদ্যটির উপর তৈরী করা ডেমো লেসন প্ল্যান টি নিচে দেওয়া হলো।

তথ্য শনাক্তকরণ (Identification Data)

শিক্ষকের নাম: রাজদীপ পালবিষয় : ভাষা (বাংলা) “অঙ্কুরণ”
বিদ্যালয়ের নাম: ………………………পাঠ বা একক : সুমনার চিঠি (পাঠ নং ৫)
শ্রেণী (Class): তৃতীয়বিশেষ বিষয় : গদ্য
মোট ছাত্রছাত্রী: ২৫আজকের পাঠ : সম্পূর্ণ গদ্যটি
উপস্থিত ছাত্রছাত্রী: ২৪
সময় (Duration): ৪৫ মিনিট
তারিখ (Date):

বিশেষ উদ্দেশ্য (Specific Objectives)

  • চিঠি কি সেটা শিক্ষার্থীরা বুঝতে পারবে |
  • চিঠি কিভাবে লিখতে হয় সেটা শিক্ষার্থীরা জানতে পারবে |
  • ডাকঘর, ডাকবাক্স, খাম, ডাকটিকেট ইত্যাদির বিষয়ে শিক্ষার্থীরা জানতে পারবে|

সাধারণ উদ্দেশ্য (General Aims)

  • শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ ঘটবে |
  • নতুন নতুন শব্দ এবং শব্দগুচ্ছের সঙ্গে পরিচিত হবে |
  • কোনোকিছু লিখার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে |
  • শিক্ষার্থীর জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে |

পূর্বজ্ঞান (Previous Knowledge)

আজকের পাঠ সম্বন্ধীয় পূর্বজ্ঞান যাচাই করার জন্য আমি শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করব –

  1. তোমরা চিঠি দেখেছো কি ?
  2. তোমরা কি কোনোদিন বনভোজে গিয়েছিলে ?
  3. তোমাদের মধ্যে কেউ কি কোনোদিন চিঠি লিখেছ ?

শিক্ষন উপকরণ (Teaching Aids)

  • ডাকঘর, ডাকবাক্স, খাম, ডাকটিকেট ইত্যাদির ছবি
  • সাধারণ শিক্ষন উপকরণ যেমন পাঠ্যপুস্তক,
  • চক,
  • ডাস্টার

ব্যবহৃত শিক্ষণ পদ্ধতি (Learning Method Used)

  • পর্যবেক্ষণ পদ্ধতি,
  • আলোচনা পদ্ধতি,
  • প্রশ্নোত্তর পদ্ধতি ইত্যাদি ||

আয়োজন স্তর (Introduction Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> শ্রেণীসজ্জা



> পূর্বজ্ঞান যাচাই



> আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন


> পাঠ ঘোষণা

যথাসময়ে নির্দিষ্ট শিক্ষন শিখন উপকরন সহ হাসিমুখে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের অভিবাদন জানিয়ে এবং কুশল বিনিময় করে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করার জন্য পূর্বে উল্লেখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করবো এবং তাদের সম্ভাব্য উত্তর জানার পর আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন করে পাঠটি এই বলে ঘোষণা করবো যে পাঠটি এই বলে ঘোষণা করবো যে আজকে আমরা আমাদের পাঠ্যপুস্তকের পঞ্চম পাঠ “সুমনার চিঠি” গল্পটি পড়বো এবং এরপর পাঠটির নাম কৃষ্ণফলকে লিখে রাখবো ||> শিক্ষার্থীরা শিক্ষককে অভিবাদন জানিয়ে শিক্ষাগ্রহণে মনোযোগ দিবে




> শিক্ষকের জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে চেষ্টা করবে




> আজকের পাঠের প্রতি শিক্ষার্থীরা মনোযোগী হবে

উপস্থাপন স্তর (Presentation Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> সুমনার চিঠি পাঠটি বিশ্লেষণের মাধ্যমে পাঠ দান




> চিঠি কি, চিঠি কিভাবে লিখতে হয় সে বিষয়ে বুঝিয়ে বলা




> ডাকঘর, ডাকবাক্স, খাম, ডাকটিকেট ইত্যাদির সঙ্গে পরিচয় করানো
এই স্তরে আমি শিক্ষার্থীদের আজকের পাঠটি বিস্তারিত ভাবে বুঝিয়ে বলবো এবং চিঠি কিভাবে লিখতে হয়, চিঠিতে বড়োদেরকে কি বলে সম্বোধন করে চিঠি শুরু করতে হয় বা ছোটোদেরকে কি বলে সম্বোধন করে চিঠি শুরু করতে হয়, নাম ঠিকানা কোথায় লিখতে হয় ইত্যাদির বিষয়ে বুঝিয়ে বলবো এবং শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষন উপকরণ হিসাবে সঙ্গে নিয়ে আসা ডাকঘর, ডাকবাক্স, খাম, ডাকটিকেট ইত্যাদির ছবি দেখিয়ে এইগুলির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করাবো এবং এইগুলির গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের বুঝিয়ে বলবো |> শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শিক্ষকের কথাগুলি শুনবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিখে রাখবে।



> ডাকঘর, ডাকবাক্স, খাম, ডাকটিকেট ইত্যাদির সঙ্গে পরিচিত হবে ।



> পাঠ বিশ্লেষণ শুনে তা বুঝবে এবং কোনো প্রশ্ন থাকলে তা শিক্ষককে জিজ্ঞাসা করবে।

কৃষ্ণফলকে সারাংশ লিখন (Blackboard Summary)

  • চিঠি লিখার সময় বড়োদের এবং ছোটদের আলাদা আলাদা ডাকে সম্বোধন করতে হয় ।
  • চিঠি লিখার পর তা খামে ভরে খামের উপর নাম-ঠিকানা লিখে ডাকটিকেট লাগিয়ে তা ডাকবাক্সে ফেলতে হয়।

মূল্যায়ন স্তর (Evaluation Stage)

বিষয়বস্তু
Content
শিক্ষকের কার্যাবলি
Teacher Activity
শিক্ষার্থীর কার্যাবলী
Student’s Activity
> আজকের পাঠ শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করা

> প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে মূল্যায়ন করা

> প্রয়োজনে সংশোধনী পাঠ
এই স্তরে শিক্ষার্থীরা আজকের পাঠ কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করার মাধ্যমে তাদের মূল্যায়ন করব এবং কোনো শিক্ষার্থী ভুল উত্তর দিলে তা সংশোধন করে সঠিক উত্তর বুঝিয়ে বলবো —

• সুমনার কাছে কার চিঠি এসেছিলো ?

• চিঠিতে সুমনার দিদা কি লিখেছিলেন ?

• সুমনা বনভোজনে কোথায় গিয়েছিল ?

• চিঠি বন্ধ করে খামের উপর কি লিখতে হয় ?
> শিক্ষার্থীরা শিক্ষকের কথা মান্য করবে |

> শিক্ষকের জিজ্ঞাসা করা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে চেষ্টা করবে |

> কোনো প্রশ্ন থাকলে তা শিক্ষককে জিজ্ঞাসা করবে |

বাড়ির কাজ বা গৃহকার্য্য (Home Assignment)

বাড়ির কাজ হিসাবে বাড়ি থেকে করে আনার জন্য আমি শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি দেব–

১. চিঠি লিখার পর সুমনের মা সুমনাকে কি বলেছিলেন ?

২. তোমার বন্ধুকে পাঠাবার জন্য একটা চিঠি লিখে আনো ?

…………………………………………………………………………………………………………

The post Class Three Bengali Lesson Plan – আমাদের গ্রাম/ সুমনার চিঠি (অঙ্কুরণ) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/class-three-bengali-lesson-plan/feed/ 0
What is Discussion Method in Teaching (আলোচনা পদ্ধতি কি) https://rajdeeppaulofficial.in/discussion-method-in-teaching/ https://rajdeeppaulofficial.in/discussion-method-in-teaching/#comments Fri, 09 Oct 2020 17:04:14 +0000 https://rajdeeppaulofficial.in/?p=159 সকল শিক্ষক শিক্ষিকাগণই শ্রেণীকক্ষে পাঠদানকালে বিভিন্ন ধরণের শিক্ষন পদ্ধতি প্রয়োগ করে থাকেন শিক্ষা প্রণালীকে আরও সহজ করে তোলার জন্য। শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্র ছাত্রীরা যাতে প্রতিদিনের পাঠগুলি অনায়াসে আয়ত্ত করতে পারে এর জন্য শিক্ষক শিক্ষিকাগন পাঠ্য বিষয় কে সহজ থেকে সহজতর করে তোলার জন্য শ্রেণীকক্ষে পাঠদান কালে বিভিন্ন ধরণের আলাদা আলাদা শিক্ষন পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন, আলোচনা ... Read more

The post What is Discussion Method in Teaching (আলোচনা পদ্ধতি কি) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
সকল শিক্ষক শিক্ষিকাগণই শ্রেণীকক্ষে পাঠদানকালে বিভিন্ন ধরণের শিক্ষন পদ্ধতি প্রয়োগ করে থাকেন শিক্ষা প্রণালীকে আরও সহজ করে তোলার জন্য। শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্র ছাত্রীরা যাতে প্রতিদিনের পাঠগুলি অনায়াসে আয়ত্ত করতে পারে এর জন্য শিক্ষক শিক্ষিকাগন পাঠ্য বিষয় কে সহজ থেকে সহজতর করে তোলার জন্য শ্রেণীকক্ষে পাঠদান কালে বিভিন্ন ধরণের আলাদা আলাদা শিক্ষন পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন, আলোচনা পদ্ধতি বা Discussion Method হলো এর মধ্যে একটি অন্যতম শিক্ষন পদ্ধতি।  

What is Discussion Method ?

আলোচনা পদ্ধতি কি ?

আলোচনা পদ্ধতি (Discussion Method) হলো এমন এক শিক্ষন পদ্ধতি যা শিক্ষক শিক্ষিকাগন শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে পাঠদান করার জন্য ব্যবহার করে থাকেন অর্থাৎ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান করার সময় শিক্ষক শিক্ষিকাগন যখন পাঠের বিষয়গুলি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে বুঝিয়ে থাকেন তখন সেটাকে Discussion Method বা আলোচনা পদ্ধতি বলে।

আলোচনা পদ্ধতি (Discussion Method) তে কিভাবে পাঠদান করা হয় ? 

আলোচনা পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠ্যবিষয় গুলি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পাঠদান করা হয়।অন্যভাবে বলতে গেলে পাঠ্যপুস্তকের কোনো বিষয় পড়ানোর ও বোঝানোর জন্য শিক্ষক শিক্ষিকাগন যখন শিক্ষার্থীদের সঙ্গে সেই বিষয়টি সম্পর্কে আলাপ আলোচনার মাধ্যমে পড়িয়ে ও বুঝিয়ে থাকেন, তখন তাকে আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড বলা হয়।

Related Post : Teachers Diary in Bengali Language

What are the Advantages of Discussion Method ?

আলোচনা পদ্ধতির সুবিধাগুলি কি কি ?

শ্রেণীকক্ষে পাঠদান কালে আলোচনা পদ্ধতি ব্যবহারের বেশ কিছু সুবিধা আছে, এর মধ্যে কিছু সুবিধার কথা নিচে উল্লেখ করা হলো :

১. এটি শিক্ষকের শিক্ষকতার চাইতে শিক্ষার্থীর শিক্ষনের উপর বেশি জোর দেয় :- 

আলোচনা পদ্ধতিতে শিক্ষকদের বক্তৃতা (Lecturing) দেওয়ার মাধ্যমে পড়ানোর উপর জোর দেওয়া হয় না, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষাগ্রহণ করতে হয় এবং তাই এই পদ্ধতিটি শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের ক্ষেত্রে বেশি কার্যকর হয়ে থাকে। আলোচনা পদ্ধতিতে শিক্ষকগণ একজন গাইড হিসাবে পাঠ্যবিষয়ের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের জন্য আলোচনার বিষয় নির্বাচন করে থাকেন এবং সেই আলোচনায় শিক্ষার্থীদের সক্রিয়তা কতটুকু সে বিষয়ে লক্ষ্য রেখে থাকেন। শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করার জন্য পাঠ্যবিষয়ের উপর বিভিন্ন আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হয়। 

২. এটি শিক্ষার্থীকেন্দ্রিক :- 

যেহেতু আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ের উপর আয়োজিত বিভিন্ন আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগ্রহণ করতে হয় তাই এই পদ্ধতিটি হলো শিক্ষার্থীকেন্দ্রিক এবং আমরা সকলেই জানি যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাপ্রণালীই বেশি কার্যকরী হয়ে থাকে। 

৩. এটিতে সকলে অংশগ্রহণ করতে পারে :- 

বিদ্যালয় শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীরা সমান থাকে না, সকল শিক্ষার্থীর বুদ্ধাঙ্কও সমান থাকে না, কিছু শিক্ষার্থী খুব প্রখর ও বুদ্ধিমান হয় কিন্তু কিছু শিক্ষার্থী খুব শ্লথ গতি (Slow Learner) সম্পন্ন হয়, কিছু শিক্ষার্থী সবকিছুতে আগে এগিয়ে আসে কিন্তু কিছু শিক্ষার্থী আবার লাজুক স্বভাবেরও হয়।এছাড়াও অনেক বিদ্যালয়ে CWSN শিক্ষার্থীও থাকে। এই সকল শিক্ষার্থীরা অনেক সময় শিক্ষন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না তাই প্রখর আর বুদ্ধাঙ্ক বেশি থাকা শিক্ষার্থীরা শিক্ষন প্রক্রিয়ায় এগিয়ে গেলেও শ্লথ ও লাজুক স্বভাবের শিক্ষার্থীরা সেই অনুযায়ী অগ্রসর হতে পারে না কিন্তু আলোচনা পদ্ধতিতে শিক্ষন প্রক্রিয়ায় সকল শিক্ষার্থীরাই সমান অধিকার পেয়ে থাকে এবং সমান ভাবে আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগ্রহণ করতে পারে এবং নিজেদের পছন্দ ও চিন্তাধারার কথা সহপাঠীদের সম্মুখে তুলে ধরতেও পারে । 

৪. এটি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চিন্তাভাবনার বিকাশ ঘটায় :- 

আলোচনা পদ্ধতিতে বিদ্যালয় শ্রেণীকক্ষে পাঠ্যবিষয় সম্বন্ধীয় বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চিন্তাভাবনার বিকাশ ঘটে থাকে। এখানে শিক্ষার্থীদের মতামত, চিন্তাধারা, কল্পনা, ধারণা সবকিছুতেই সকলকে সমান অধিকার দেওয়া হয়ে থাকে, সকল শিক্ষার্থীর ধারণা ও মতামতকে সমমর্যাদা দেওয়া হয় তাই সকল শিক্ষার্থীদের মধ্যে সহায়তা ও সহযোগিতামূলক মনোভাবেরও বিকাশ ঘটে থাকে।

৫. এটি শিক্ষার্থীদের চিন্তাশীল করে তোলে এবং শিক্ষার্থীর চিন্তাশক্তি ও কল্পনাশক্তির বিকাশ ঘটায় : –

আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীরা যখন কোনো বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করে তখন তারা সেই বিষয়ে গভীর ভাবে চিন্তা করে থাকে এবং আলোচনার বিষয়টি যদি কোনো সমস্যাজনিত বিষয় হয় তবে শিক্ষার্থীরা সেই সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য নিজেদের কল্পনাশক্তির প্রয়োগ করে থাকে যার ফলে তাদের কল্পনাশক্তির বিকাশ ঘটে এবং তারা যে কোনো বিষয়ে আরও গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। 

৬. এটি শিক্ষার্থীদের আত্মপ্রকাশে সহায়তা করে :-

আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করার মাধ্যমে শিক্ষার উপর জোর দেওয়া হয় তাই শিক্ষার্থীরা সক্রিয়ভাবে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করে থাকে এবং নিজেদের মতামত ও পছন্দের কথা সকলের সম্মুখে তুলে ধরে থাকে। এর ফলে যে সব শিক্ষার্থীরা লাজুক স্বভাবের থাকে বা কম বুদ্ধ্যঙ্কসম্পন্ন থাকে তারাও অন্যান্য প্রখর ও তীব্র বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের মতো সমান অধিকার পেয়ে থাকে এবং তাদের মতামতেরও সমমর্যাদা পেয়ে থাকে। সেই কারণে শ্রেণীকক্ষে উপস্থিত সকল শিক্ষার্থীরাই নিজেদের পছন্দ অপছন্দের কথা বা কোনো বিষয়ে নিজেদের মতামতের কথা অনায়াসে সকলের সম্মুখে প্রকাশ করতে পারে এবং এর ফলে অন্য সকলের মতো লাজুক প্রকৃতির শিক্ষার্থীরাও আত্মপ্রকাশ করতে সক্ষম হয়ে উঠে।


৭. এটি শিক্ষার্থীদের মধ্যে সহিষ্ণুতা বাড়ায় :-

আলোচনা পদ্ধতিতে কোনো শিক্ষার্থী যখন আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করে থাকে তখন তারা নিজেদের পছন্দ ও মতামতের সঙ্গে অন্যান্য সব শিক্ষার্থীর পছন্দ ও মতামতের মিল বা অমিল কি তা বুঝতে পারে। আলোচনার সময় একজন শিক্ষার্থীর মতের সঙ্গে অন্য শিক্ষার্থীর মতামতের সাদৃশ্য বা মিল থাকলে তো ঠিক আছে কিন্তু মতামতের যদি অমিল থাকে তখন শিক্ষার্থিরা অন্যের মতামত অপ্রীতিকর হলেও বা অন্যের মতের সঙ্গে হাজার মতবিরোধ থাকলেও তা তারা সহ্য করতে শেখে। এর ফলে শিক্ষার্থীদের সহিষ্ণুতা বাড়ে এবং তাদের মধ্যে অন্যের দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা মনোভাব বিকশিত হয় । 

৮. এটি শিক্ষন প্রণালীকে সহজ ও আকর্ষণীয় করে তোলে :- 

যেহেতু আলোচনা পদ্ধতিতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের উপর আয়োজিত বিভিন্ন আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হয় তাই এই পদ্ধতিটি শিক্ষার্থীদের শিক্ষন প্রক্রিয়াকে অনেক বেশি কার্যকরী করে তোলে। সক্রিয়ভাবে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ প্রক্রিয়া আরও সহজ হয়ে উঠে। শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে, নিজের মতামত প্রকাশ করার মাধ্যমে এবং অন্যের মতামতের সঙ্গে নিজের মতের মিল বা অমিল বুঝে নেওয়ার মাধ্যমে নির্বাচিত পাঠ্যবিষয়ের উপর জ্ঞান আহরণ করে থাকে এবং এর জন্যই এই পদ্ধতিটি আরও আকর্ষণীয় হয়ে উঠে। 


What are the Disadvantages of Discussion Method ?

আলোচনা পদ্ধতির অসুবিধাগুলি কি কি ?

শ্রেণীকক্ষে পাঠদান কালে আলোচনা পদ্ধতি ব্যবহারের যেভাবে বেশ কিছু সুবিধা আছে, ঠিক সেভাবেই এর মধ্যে কিছু অসুবিধাও আছে। এই অসুবিধা গুলির কথা নিচে উল্লেখ করা হলো :

১.  এটি খুব সময়বহুল শিক্ষণ পদ্ধতি:- 

যেহেতু আলোচনা পদ্ধতিতে সকল শিক্ষার্থীকে পাঠ্য বিষয় সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ে সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করতে হয় তাই এই ধরণের আলোচনায় অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। প্রতিজন শিক্ষার্থী যখন নিজেদের চিন্তাধারা ও মতামত সবার সামনে তুলে ধরে তখন বেশ কিছু সময়ের প্রয়োজন হয়। একটি শ্রেণীকক্ষে যদি ২০ জন শিক্ষার্থী থাকে এবং প্রত্যেকে নিজেদের মতামত তুলে ধরতে যদি দুই মিনিট করেও সময় নিয়ে থাকে তবুও ৪০ মিনিট সময়ের প্রয়োজন। 

২.  এই পদ্ধতিতে সকল বিষয় পড়ানো যায় না :

এমন অনেকগুলি বিষয় আছে যা আলোচনা পদ্ধতিতে করানো কোনোভাবেই সম্ভব নয়, যেমন বিজ্ঞান বিষয়ের কোনো টপিক যেখানে কোনো কাজ করে দেখতে হয়, এই ধরণের টপিকগুলো আলোচনা পদ্ধতিতে করানো সম্ভব নয়। এছাড়াও বাংলা বা  ইংরেজি বিষয়ের কোনো কবিতা আবৃত্তি বা বোঝানোর ক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করা যায় না। 

৩. এই পদ্ধতি ব্যবহারের জন্য শিক্ষার্থীর বিষয়বস্তুর উপর সাধারণ জ্ঞান থাকতে হয়:-

 যে কোনো বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীর সেই বিষয়ে সাধারণ জ্ঞান থাকাটা খুব প্রয়োজন, তা না হলে শিক্ষার্থীরা সেই বিষয়ে মতামত দিতে অসমর্থ থাকবে এবং সেই কারণে শিক্ষার্থীর আলোচনার বিষয়বস্তুর উপর সাধারণ ধারণা না থাকলে আলোচনা পদ্ধতি ব্যবহার করা কোনোভাবেই সম্ভবপর নয়। 

৪. অন্যান্য অসুবিধা সমূহ :- 

আলোচনা পদ্ধতি ছোট শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কার্যকরী হয় না। এছাড়াও এই পদ্ধতিতে অনেকসময় শিক্ষার্থীরা আলোচনা করতে করলে মতবিরোধ এর কারণে ঝগড়াও শুরু করে দেয়।

The post What is Discussion Method in Teaching (আলোচনা পদ্ধতি কি) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/discussion-method-in-teaching/feed/ 4
How to Write Teachers Diary in Bengali.. বাংলা ভাষায় টিচার্স ডায়রি কিভাবে তৈরী করবেন https://rajdeeppaulofficial.in/teachers-diary-in-bengali/ https://rajdeeppaulofficial.in/teachers-diary-in-bengali/#respond Fri, 25 Sep 2020 16:23:00 +0000 https://rajdeeppaulofficial.in/?p=97 এই আর্টিকেলটি সম্মানীয় সকল শিক্ষক-শিক্ষিকাগনদের সহায়তার জন্য তৈরি করা হয়েছে । এই আর্টিকেলটিতে কিভাবে বাংলা ভাষায় টিচার্স ডায়রি (Teachers Diary in Bengali Language) তৈরী করা যায় তার একটি  ডেমো তৈরী করে দেওয়া আছে এবং আমি আশা রাখি যে, ডেমো টিচার্স ডায়রির এই আর্টিকেলটি পড়লে আপনারা খুব সহজেই নিজের মতো করে বাংলা ভাষায় টিচার্স ডায়রি তৈরী করতে পারবেন ।  এই আর্টিকেলটিতে টিচার্স ... Read more

The post How to Write Teachers Diary in Bengali.. বাংলা ভাষায় টিচার্স ডায়রি কিভাবে তৈরী করবেন appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
এই আর্টিকেলটি সম্মানীয় সকল শিক্ষক-শিক্ষিকাগনদের সহায়তার জন্য তৈরি করা হয়েছে । এই আর্টিকেলটিতে কিভাবে বাংলা ভাষায় টিচার্স ডায়রি (Teachers Diary in Bengali Language) তৈরী করা যায় তার একটি  ডেমো তৈরী করে দেওয়া আছে এবং আমি আশা রাখি যে, ডেমো টিচার্স ডায়রির এই আর্টিকেলটি পড়লে আপনারা খুব সহজেই নিজের মতো করে বাংলা ভাষায় টিচার্স ডায়রি তৈরী করতে পারবেন । 

এই আর্টিকেলটিতে টিচার্স ডায়রির যে ডেমো তৈরী করে দেওয়া আছে সেটি আসাম সরকারের শিক্ষা দফতরের দেওয়া ফরমেট অনুযায়ী তৈরী করা হয়েছে, তাই এটি আসাম রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগনদের জন্য বেশি উপযোগী হবে । কিন্তু এই ডেমো দেখে যে শুধু আসাম রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগনরাই বাংলা ভাষায় টিচার্স ডায়েরি (Teachers Diary in Bengali Language) তৈরী করতে পারবেন এমন নয়। টিচার্স ডায়রির এই ডেমোটি এমন ভাবে তৈরী করা হয়েছে যে এটি দেখে অন্য যে কোনো রাজ্যের শিক্ষক-শিক্ষিকাগনরাও খুব সহজেই নিজেদের মতো করে নিজেদের বিদ্যালয়ে করা ক্রিয়াকলাপ অনুযায়ী Teachers Diary in Bengali Language এ তৈরী করতে পারবেন।

TEACHER’S DIARY কি ?

Teacher’s Diary মানে হলো শিক্ষকদের দৈনিক দিনপঞ্জি, এর অর্থ হলো  প্রতিজন শিক্ষক শিক্ষিকা প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান থেকে শুরু করে, শিক্ষকতা সম্পর্কিত যা যা করবেন সবকিছু একটি ডায়েরিতে লিখে রাখতে হবে। এমনকি বিদ্যালয় পরিচালনা কমিটির সভা, অভিভাবকদের নিয়ে সভা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগনদের  সাধারণ সভা ইত্যাদি বা ক্লাস্টার লেভেল, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল কোনো মিটিং, ট্রেনিং বা প্রোগ্রামে উপস্থিত থাকলে বা অংশগ্রহণ করলেও তা একটি নির্দিষ্ট ডায়রিতে লিখে রাখতে হবে আর যে ডায়রীতে লিখে রাখতে হবে সেটি হলো Teacher’s Diary.

অনেকে টিচার্স ডায়রিতে শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিনের পাঠদান সম্পর্কিত তথ্যই লিখে রেখে থাকেন কিন্তু এটি টিচার্স ডায়রি হিসাবে পর্যাপ্ত হয়ে উঠে না কারণ টিচার্স ডায়রিতে শিক্ষকগনদের প্রতিদিনের দিনলিপির কথা উল্লেখ করতে হয় আর আপনারা সকলেই জানেন যে এখন শিক্ষকগণ শিক্ষকতা ছাড়াও আরও অনেক মাল্টিটাস্কিংও করে থাকেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করার পাশাপাশি শিক্ষকগনদের অনেকসময়ই শিক্ষাদফতরের নির্দেশে ইলেকশন ডিউটি, এনআরসি ডিউটি, লোকগণনা, বিভিন্ন ধরণের সার্ভে ইত্যাদির মতো অনেক ধরণের কাজও করতে হয়। 

তাই শিক্ষক-শিক্ষিকাগনদের প্রতিদিনের বিভিন্ন ক্রিয়াকলাপগুলির প্রকৃত তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখার জন্য টিচার্স ডায়রিতে শিক্ষার্থীদের পাঠদান করার তথ্য লিখার পাশাপাশি  শিক্ষকগনদের দ্বারা কৃত অন্যান্য সকল কাজের বিষয়েও লিখে রাখা খুব বেশি প্রয়োজন। এর দ্বারা শিক্ষক-শিক্ষিকাগন নিজেদের প্রতিদিনের ক্রিয়াকলাপগুলির ট্র্যাকিং করতেও পারবেন আর ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেল কেউ বিদ্যালয় পরিদর্শন করতে আসলেও প্রয়োজনে সেটা তাদের দেখাতেও পারবেন।

TEACHER’S DIARY কেন তৈরী করবেন ?

আপনারা সকলেই জানেন যে অসম সরকারের শিক্ষা দফতর গত  ১২/০৭/২০১৯ তারিখে একটি নোটিফিকেশন জারি করেছিল যেটাতে লিখা ছিল যে সকল শিক্ষকদের Teacher’s Diary মেইনটেইন করতে হবে, তো সেই কারণে শিক্ষা দফতরের নির্দেশতো মানতেই হবে আর এছাড়াও আপনারা জানেন যে পরবর্তী গুণোৎসবে এই Teacher’s Diary এর খুব বেশি দরকার পড়বে, External Evaluator  অবশ্যই আপনাদের Teacher’s Diary দেখতে চাইবেন আর না পেলে তো বুঝতেই পারছেন কি করবেন। এছাড়াও ক্লাস্টার লেভেল, ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল কেউ স্কুল পরিদর্শনে আসলেও এই Teacher’s Diary দেখতে চাইবেন আর না পেলে তো Show Cause নোটিশ ও আসতে পারে আপনার নামে।

Teachers Diary মেইনটেইন করার মাধ্যমে আপনি নিজেও কোন মাসের কোন তারিখে আপনি কি করেছিলেন সেটা খুব সহজেই ট্র্যাকিং করতে পারবেন। তাই প্রতিজন শিক্ষক শিক্ষিকার টিচার্স ডায়রি মেইনটেইন করার অভ্যাস করা সঠিক হবে বলে আমার মনে হয়।

TEACHER’S DIARY কিভাবে তৈরী করবেন (Teachers Diary in Bengali Language) ? 

অসম সরকারের শিক্ষা বিভাগ গত  ১২/০৭/২০১৯ তারিখে যে নোটিফিকেশন জারি করে এটা জানিয়েছিল যে সকল শিক্ষক-শিক্ষিকাগনদের Teacher’s Diary মেইনটেইন করতে হবে সেই অর্ডার নোটিফিকেশন এর সঙ্গে শিক্ষা দফতর থেকে একটা টিচার্স ডাইরীর FORMAT ও দেওয়া হয়েছিল। তো সেই ফরম্যাটে বাংলা ভাষায় কিভাবে আপনারা টিচার্স ডায়রি তৈরী করতে পারেন তার একটি ডেমো নিচে দেওয়া আছে, সেই ডেমো দেখে  আপনারা নিজের মতো করে টিচার্স ডায়রি তৈরী করতে পারবেন বলে আমার মনে হয়। 

এছাড়াও এখানে নিচে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করে আপনারা আসাম সরকারের শিক্ষা বিভাগের দেওয়া ওই অর্ডার নোটিফিকেশনটি এবং টিচার্স ডায়রির ফরমেট টিও দেখতে পারবেন এবং সেইসঙ্গে ওই ফরম্যাটে Bengali language এ Teachers Diary কিভাবে লিখতে পারেন সেটার ধারণাও পেয়ে যাবেন। 

আমি টিচার্স ডায়রির ফরমেট টি তৈরী করে এখানে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে টিচার্স ডায়রির ফরমেট টি ডাউনলোড করে প্রিন্টআউট করে সেগুলি দিয়ে টিচার্স ডায়রি তৈরী করতে পারবেন।

Bengali Language এর Teachers Diary ডেমোটি হলো নিম্নরূপ :-

শিক্ষকদের দৈনিক বিদ্যালয়ের ক্রিয়াকলাপের রেকর্ড

শিক্ষকের নাম:- রাজদীপ পাল
বিদ্যালয়ের নাম:- ………………………………………………….
বিদ্যালয়ের ডাইস কোড:- ১৮ooooooooo০২
জেলার নাম:- …………….
ব্লকের নাম:- ………………..
ক্লাস্টারের নাম:- …………………
বিদ্যালয়ের মিডিয়াম:- বাংলা

মাসতারিখকার্যকলাপমন্তব্য
নভেম্বর০১.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. জাম্বলড ওয়ার্ড বিষয়ক ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. বাক্য তৈরির বিষয়ে ভাষা ক্লাস (বাংলা) পঞ্চম শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
২. দলীয় কার্যকলাপ দেওয়া হয়
নভেম্বর০৪.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা বিষয়ক ভাষার ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গুণ অংকের উপর গণিত ক্লাস তৃতীয় শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৩. শ্লথ শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়
নভেম্বর০৫.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা আবৃত্তির বিষয়ে ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. “সুধাকণ্ঠ দিবস” উদযাপন করা হয় ।
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
২. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়
নভেম্বর০৬.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা বিষয়ক ভাষা ক্লাস (বাংলা) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গদ্যের উপর ভাষা ক্লাস (বাংলা) পঞ্চম শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
২. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়
৩. শ্লথ শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়
নভেম্বর০৭.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতাটির শব্দভাণ্ডারের উপর ভাষা ক্লাস (বাংলা) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গদ্যের শব্দভাণ্ডারের উপর ভাষা ক্লাস (বাংলা) পঞ্চম শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৩. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়
নভেম্বর০৮.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা প্রশ্নাবলীর উপর ভাষা ক্লাস (বাংলা) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. সংখ্যালঘু বৃত্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের নাম নিবন্ধিত এবং অনলাইনে ভেরিফিকেশন করা হয় ।
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৫. সংখ্যালঘু বৃত্তির তথ্য জমা দিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়েছিলাম।
২. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়
নভেম্বর০৯.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. সকল শ্রেণিতে “শনিবার ক্লাব ক্রিয়াকলাপ” এর অধীনে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
৩. পরের দিনের জন্য ক্লাস লেনদেনের প্রস্তুতি
৪. ক্লাস্টার স্তরের সভায় অংশ নেই।
২. বিভিন্ন দলীয় কার্যকলাপ শিক্ষার্থীদের দেওয়া হয়
নভেম্বর১১.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা প্রশ্নাবলীর উপর ভাষা ক্লাস (বাংলা) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গুণ অংকের উপর গণিত ক্লাস তৃতীয় শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. “রাষ্ট্রীয় শিক্ষা দিবস” উদযাপন করা হয়।
৫. পরের দিনের জন্য ক্লাস লেনদেনের প্রস্তুতি।
৩. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের এবং শ্লথ শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়
নভেম্বর১৩.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা শব্দভাণ্ডারের উপর ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. কবিতা প্রশ্নাবলীর উপর ভাষা ক্লাস (বাংলা) পঞ্চম শ্রেণিতে নেওয়া হয়েছিল।
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
২. শিশুদের দ্বারা অভিধান ব্যবহারের অনুশীলন করানো হয়
নভেম্বর১৪.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা রাইমিং শব্দগুলির উপর ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. “শিশু দিবস” উদযাপন করা হয় এবং শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার মতো বিভিন্ন ধরণের দলীয় ক্রিয়াকলাপ এবং খেলার আয়োজন করা হয়।
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৩. বিভিন্ন দলীয় কার্যকলাপ শিক্ষার্থীদের দেওয়া হয়
নভেম্বর১৫.১১.২০১৯১. সকালের সমাবেশে অংশগ্রহণ করি
২. কবিতা প্রশ্নাবলীর উপর ভাষা ক্লাস (ইংরেজি) চতুর্থ শ্রেণিতে নেওয়া হয়েছিল
৩. গুণ অংকের উপর গণিত ক্লাস তৃতীয় শ্রেণিতে নেওয়া হয়েছিল
৪. পরের দিনের জন্য পাঠ পরিকল্পনা প্রস্তুতি।
৩. গত ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের এবং শ্লথ শিক্ষার্থীদের ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়

আসাম সরকারের শিক্ষা দফতরের দেওয়া অর্ডার নোটিফিকেশন এবং টিচার্স ডায়রির ফরম্যাটটি দেখার জন্য নিচের ভিডিও টি দেখতে পারেন :-

আর্টিকেলটি সম্পূর্ণরূপে পড়ার জন্য ধন্যবাদ। আর্টিকেলটি ভালো লাগলে এবং সহায়তা মূলক মনে হলে অবশ্যই শেয়ার করবেন।

The post How to Write Teachers Diary in Bengali.. বাংলা ভাষায় টিচার্স ডায়রি কিভাবে তৈরী করবেন appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/teachers-diary-in-bengali/feed/ 0