NIOS Workshop Based Activities - RajdeepPaulOfficial.in https://rajdeeppaulofficial.in/deled-materials/nios-workshop-based-activities/ A site For Students, Teachers & Learners.. Wed, 07 Jan 2026 16:31:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://rajdeeppaulofficial.in/wp-content/uploads/2020/09/cropped-Rajdeeppaulofficial.in-Favi-32x32.jpg NIOS Workshop Based Activities - RajdeepPaulOfficial.in https://rajdeeppaulofficial.in/deled-materials/nios-workshop-based-activities/ 32 32 Physical And Health Education || Nios Deled WBA https://rajdeeppaulofficial.in/physical-and-health-education/ https://rajdeeppaulofficial.in/physical-and-health-education/#respond Sat, 02 Dec 2017 21:26:53 +0000 https://rajdeeppaulofficial.in/?p=265 Physical And Health Education বিষয়টির নাম শুনতেই আমরা সকলে এটা বুঝতে পারি যে এটা শারীরিক ও স্বাস্থ্য শিক্ষার উপর কোনো বিষয় কিন্তু এই বিষয়টি বিদ্যালয় শ্রেণীকক্ষে বাস্তবায়নের জন্য কি করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয় ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমরা এই আর্টিকেলটিতে জানবো এবং একই সঙ্গে NIOS D.El.Ed এর Workshop Based Activities এ সাবমিট (জমা) করার জন্য ফিজিক্যাল ... Read more

The post Physical And Health Education || Nios Deled WBA appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
Physical And Health Education বিষয়টির নাম শুনতেই আমরা সকলে এটা বুঝতে পারি যে এটা শারীরিক ও স্বাস্থ্য শিক্ষার উপর কোনো বিষয় কিন্তু এই বিষয়টি বিদ্যালয় শ্রেণীকক্ষে বাস্তবায়নের জন্য কি করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয় ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমরা এই আর্টিকেলটিতে জানবো এবং একই সঙ্গে NIOS D.El.Ed এর Workshop Based Activities এ সাবমিট (জমা) করার জন্য ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশন কিভাবে লিখতে হবে সেটা বোঝানোর জন্য আমি এখানে এই আর্টিকেলেটির মধ্যে NIOS D.EL.ED এর WBA ৫১৩ এর অন্তর্গত Physical And Health Education এর একটি ডেমো তৈরী করে দিয়েছি, আপনারা সেটি দেখে নিজেদের মতো করে লিখে সেটা আপনাদের স্টাডি সেন্টারে জমা দিতে পারবেন। এবং এই আর্টিকেলেটির শেষে আমি একটি ভিডিও এর লিংক দিয়েছি, সেই ভিডিওটি দেখেও আপনারা Physical And Health Education কিভাবে লিখবেন সে বিষয়ে একটি স্বচ্ছ ধারণা নিতে পারবেন।

এর আগে আমি NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) এ সাবমিট করার জন্য Acting On Art Education এবং Acting On Work Education এর ডেমো তৈরী করে দিয়েছিলাম, আপনারা কেউ যদি এখনো ওই ডেমোগুলি দেখে না থাকেন তাহলে উপরে দেওয়া লিংকে ক্লিক করে তা দেখে নিতে পারেন।

এইবার প্রথমে আমরা ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশন সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্নের উত্তর গুলোর বিষয়ে অল্প বিস্তর জেনে নেই এবং তারপর NIOS DELED এর স্টাডি সেন্টারে সাবমিট করার জন্য ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশন বিষয়টিকে কিভাবে লিখতে হবে সেটা জানবো। 

What is Physical & Health Education ?

Physical And Health Education এর অর্থ হলো শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা। ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশন এর অর্থ হলো শিক্ষার্থীদের শারীরিক ও স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত করে তোলা। স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন ধরণের প্রাণায়াম ও শারীরিক ব্যায়াম যেমন – ভদ্রাসন, ত্রিকোণাসন, শশঙ্গাসন, চক্রাসন, পদ্মাসন ইত্যাদি বিভিন্ন ধরণের প্রাণায়াম ও শারীরিক ব্যায়ামের বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়াকেই ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশন বলা হয়েছে। এককথায় বলতে গেলে বিভিন্ন ধরণের প্রাণায়াম ও শারীরিক ব্যায়াম করার কৌশল শিখানোর নামই হলো ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশন।

Physical & Health Education এ কি করতে হয় ?

ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশনে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের প্রাণায়াম ও শারীরিক ব্যায়ামের সঙ্গে পরিচয় করিয়ে সেই প্রাণায়াম ও শারীরিক ব্যায়াম- যোগাসন গুলি কিভাবে করতে হয় সেই বিষয়ে ধারণা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা মূলক বিভিন্ন ধরণের ক্রিয়াকলাপ করতে এবং শারীরিক ব্যায়াম ও বিভিন্ন আসন করতে উৎসাহিত করতে হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের শৈক্ষিক বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশও সঠিকভাবে হয়ে থাকে। 

ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশন কিভাবে করতে হয় ?

Physical & Health Education বলতে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের প্রাণায়াম ও শারীরিক ব্যায়াম কিভাবে করতে হয় তা প্রত্যক্যভাবে করে দেখানোকে বোঝায়। অর্থাৎ কোনো যোগাসন, প্রাণায়াম বা কোনো শারীরিক ব্যায়াম করার জন্য যে সকল ক্রিয়াকলাপ করতে হয় তা ধাপে ধাপে শিক্ষার্থীদের সামনে করে দেখানোকে এখানে ফিজিক্যাল এন্ড হেল্থ এডুকেশন বলা হয়েছে । একইসঙ্গে শিক্ষার্থীরাও যাতে সেই আসন, প্রাণায়াম বা শারীরিক ব্যায়ামগুলি দেখে দেখে সেটা নিজে নিজে করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে শিক্ষার্থীদের এর জন্য সহায়তাও করতে হবে। 

ফিজিক্যাল ও হেলথ এডুকেশন কেনো করতে হয় ?

কোনো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য শুধুমাত্র তার পুঁথিগত শিক্ষাটাই যথেষ্ট নয়, এর জন্য প্রতিটি শিশুরই সঠিক শারীরিক বিকাশ ঘটাও খুবই প্রয়োজন। কারণ কোনো শিশুর শারীরিক বিকাশ সঠিকভাবে না হলে সেই শিশুটি সকল ক্ষেত্রেই পিছিয়ে থাকে।সঠিক শারীরিক বিকাশ ছাড়া কোনো শিশুরই সর্বাঙ্গীন বিকাশ হয় না আর শিশুর সঠিক শারীরিক বিকাশ সাধনের জন্যই শিশুদের ফিজিক্যাল এন্ড হেলথ এডুকেশন অর্থাৎ শারীরিক ও স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত করে তোলা খুবই প্রয়োজন। 

How to Write Physical and Health Education for NIOS D.El.Ed 513 WBA/ SCERT D.El.Ed

NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) বা SCERT D.El.Ed এর Workshop Based Activities এ ফিজিক্যাল ও হেলথ এডুকেশন কিভাবে লিখবেন সেটা যদি বুঝতে না পারেন বা কিভাবে লিখতে হয় সেটা যদি খোঁজে না পান তাহলে নিচে দেওয়া সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে পারেন। ফিজিক্যাল ও হেলথ এডুকেশন এর বিষয়ে নিচে দেওয়া ওই ডেমো টিউটোরিয়ালটি পড়লে আপনারা খুব সহজেই নিজেদের মতো করে যে কোনো শারীরিক ও স্বাস্থ্য সুরক্ষা মূলক ক্রিয়াকলাপ নিয়ে ফিজিক্যাল এন্ড হেলথ এডুকেশন এর বিষয়ে লিখতে পারবেন এবং সেটা আপনার D.el.ed Study Center এ সাবমিট করতেও পারবেন। এছাড়াও নিচে দেওয়া ভিডিওটি দেখে আপনারা সেটা কিভাবে লিখতে হবে এর একটি স্বচ্ছ ধারণাও পেয়ে যাবেন।

…………………………………………………………………………………………………………

PHYSICAL AND HEALTH EDUCATION

শিক্ষার্থী শিক্ষকের নামরাজদীপ পাল
এনরোলমেন্ট নংXXXXXXXXXXXXXXXXXX
বিদ্যালয়ের নাম ও ঠিকানা…………………………………………………….
ক্রিয়াকলাপ (ACTIVITY)
যোগাসন (শশঙ্গাসন)
শ্রেণী :- পঞ্চম 
বিষয় :- শারীরিক এবং স্বাস্থ্য শিক্ষা  
সময় :- ৩৫ মিনিট 

উদেশ্য :

  • শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ঘটবে। 
  • শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে। 
  • শিক্ষার্থীরা শশঙ্গাসনের উপকারিতার বিষয়ে অবগত হবে।  
  • শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ সাধন হবে।  
  • শিক্ষার্থীরা শরীর চর্চায় আগ্রহী হবে।                                                                                                                                                                                                                                                                                                                       

প্রয়োজনীয় উপকরণ :

  • মাদুর 
  • ধীর গতির ধ্বনি (Music) বাজানোর জন্য মোবাইল ফোন / মিউজিক সিস্টেম                                                                                                                                                                                                                   

প্রস্তুতি :

যথাসময়ে প্রয়োজনীয় সামগ্রী সহ শ্রেণীকক্ষে হাসিমুখে প্রবেশ করে ছাত্রছাত্রীদের অভিবাদন জানিয়ে এবং কুশল বিনিময় করে প্রয়োজনে শ্রেণীবিন্যাস করে নেবো এবং সেইসঙ্গে প্রয়োজন অনুসারে শ্রেণীকক্ষের আসবাবপত্র গুলো সরিয়ে নিয়ে মেঝেতে মাদুর বিছিয়ে নেবো। তারপর আজকের পাঠ সম্বন্ধীয় পূর্বজ্ঞান যাচাই করার জন্য নিম্নে উল্লেখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করার মাধ্যমে আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন করার চেষ্টা করবো —

শিক্ষকের কাজশিক্ষার্থীর কাজ 
১. ঘরে তোমরা যোগাসন করো কি ?


২. তোমরা যে সব যোগাসন করো, তার মধ্যে থেকে যে কোনো দুইটি আসনের নাম বলো ?


৩. তোমাদের মধ্যে যারা “পদ্বাসন” করতে পারো, তারা তা করে দেখাও তো  ?
উ:- সম্ভাব্য উত্তর


উ:- সম্ভাব্য উত্তর


উ:- শিক্ষার্থীরা করে দেখাবে

                           এইভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে অগ্রসর হয়ে আমি আজকের কার্যাবলী এই বলে ঘোষণা করবো যে আজকে আমরা “শশঙ্গাসন” কিভাবে করতে হয় সেটা শিখবো  এবং এর উপকারিতা কি সে বিষয়ে জানবো। 

শশঙ্গাসন করার প্রক্রিয়া :

শশঙ্গাসন যোগাসনটি করার প্রক্রিয়াগুলি নিম্নরূপ :

  • প্রথমে দুই হাঁটু ভাঁজ করে বসতে হবে।  
  • তারপর এ অবস্থা থেকে হাঁটুতে ভর করে শরীরের উপরের অংশ তুলতে হবে এবং মাথা সোজা করতে হবে।  
  • এবার ধীরে ধীরে মাথা সামনের দিকে বাঁকিয়ে কপাল হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করতে হবে।  
  • এরপর হাত দুটো দিয়ে দুপায়ের গোড়ালি ধরতে হবে এবং দম স্বাভাবিক রেখে থুতনি গলার শেষ রাখতে হবে। দুপায়ের গোড়ালি লেগে থাকবে, মাথার তালু মাটিতে থাকবে, তবে জোর করে সঠিক ভঙ্গিমায় প্রথমেই শিক্ষার্থীদের যেতে বারণ করবো এবং নিয়মিত চর্চা করলে যে ধীরে ধীরে সঠিক ভঙ্গিমায় যেতে পারবে সেটি শিক্ষার্থীদের বুঝিয়ে বলবো। 
  • শেষ অবস্থানে গিয়ে ১০ থেকে ২০ সেকেন্ড থাকতে হবে। শিক্ষার্থীরা এই যোগাসনটি ৩ থেকে ৫ বার করতে পারবে। 

সমাপ্তিকরণ :

উক্ত আসনটি শিক্ষার্থীরা নির্দিষ্ট শিক্ষনসুলভ পরিবেশের মধ্যে সঠিক সময়সীমার মধ্যে আনন্দ সহকারে সম্পন্ন করতে পেরেছে। 

মূল্যায়ন :

নিয়মিত এই আসনটি করার ফলে শিক্ষার্থীদের মধ্যে যাদের নিম্নলিখিত সমস্যাগুলি ছিল সেগুলি দূর হয়েছে –

  • মেরুদণ্ডের সমস্যা দূর হয়েছে। 
  • টনসিলের সমস্যা দূর হয়েছে। 
  • যাদের ক্ষুদা কম ছিল তাদের ক্ষুদা বৃদ্ধি পেয়েছে।  

………………………………………………………………………………………………………..

উপরোক্ত ACTIVITY টি হলো Physical & Health Education এর একটি ডেমো ACTIVITY. আপনারা ঠিক এইভাবেই আপনাদের পছন্দমতো কোনো একটিভিটি নিয়েও NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) বা SCERT D.El.Ed এর Workshop Based Activities এর অন্তর্গত ফিজিক্যাল এন্ড হেলথ এডুকেশন লিখতে পারেন। আমি এখানে শারীরিক এবং স্বাস্থ্য শিক্ষার যোগাসন হিসাবে শশঙ্গাসন যোগাসনটির একটিভিটি নিয়েছি, আপনারা এখানে নিজের পছন্দমতো যে কোনো প্রাণায়াম, যোগাসন বা অন্য যেকোনো শারীরিক ব্যায়ামের সাহায্য নিতে পারেন। 

The post Physical And Health Education || Nios Deled WBA appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/physical-and-health-education/feed/ 0
Acting on Work Education || NIOS D.El.Ed 513 WBA (Bengali Medium) https://rajdeeppaulofficial.in/acting-on-work-education/ https://rajdeeppaulofficial.in/acting-on-work-education/#comments Fri, 24 Nov 2017 19:07:51 +0000 https://rajdeeppaulofficial.in/?p=257 Acting on Work Education হলো Acting on Art Education এর মতো NIOS D.El.Ed এর Workshop Based Activities এর আরও একটি বিষয় কিন্তু Art Education এর মতো এই Work Education বিষয়টির নাম শুনতেই সকলের মনে Work Education কি, এটাতে কি করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয় ইত্যাদি বিভিন্ন ধরণের প্রশ্নের উদ্ভব হতে পারে। একইসঙ্গে যেহেতু এটা NIOS D.El.Ed এর Workshop ... Read more

The post Acting on Work Education || NIOS D.El.Ed 513 WBA (Bengali Medium) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
Acting on Work Education হলো Acting on Art Education এর মতো NIOS D.El.Ed এর Workshop Based Activities এর আরও একটি বিষয় কিন্তু Art Education এর মতো এই Work Education বিষয়টির নাম শুনতেই সকলের মনে Work Education কি, এটাতে কি করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয় ইত্যাদি বিভিন্ন ধরণের প্রশ্নের উদ্ভব হতে পারে। একইসঙ্গে যেহেতু এটা NIOS D.El.Ed এর Workshop Based Activities এ সাবমিট (জমা) করতে হবে তাই এটা কিভাবে লিখতে হবে সেটা নিয়েও অনেকে হয়তো চিন্তায় রয়েছেন। তো আমি এই আর্টিকেলটিতে আপনাদের মনে জেগে উঠা সেইসব প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং একইসঙ্গে NIOS D.El.Ed এর Workshop Based Activities এর অন্তর্গত Acting on Work Education বিষয়টি কিভাবে লিখে সাবমিট করবেন তারও একটা ডেমো তৈরী করে দিয়ে দেবো। আমি আশা রাখি এই আর্টিকেলটি সম্পূর্ণরূপে পড়লে আপনারা Work Education সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এই Acting on Work Education বিষয়টি কিভাবে লিখে সাবমিট করবেন সেটারও একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। 

NIOS D.EL.ED এর Course Code 513 এর অন্তর্গত Workshop Based Activities এ Acting on Work Education বিষয়টি কিভাবে লিখবেন সেটা বোঝানোর জন্য আমি এখানে এই আর্টিকেলেটির মধ্যে Acting on Work Education এর যে ডেমোটি তৈরী করে দিয়েছি, আপনারা সেটি দেখে নিজেদের মতো করে আপনারা যা বানাতে চাইবেন সেটি লিখে তা আপনাদের স্টাডি সেন্টারে জমা দিতে পারবেন। তারপরও যদি বিষয়টি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আরও ভালো এই আর্টিকেলেটির শেষে আমি একটি ভিডিও এর লিংক দিয়েছি, সেই ভিডিওটি দেখতে পারেন এবং সেটা দেখেও আপনারা Acting on Work Education কিভাবে লিখবেন সে বিষয়ে ধারণা নিতে পারবেন। 

এইবার প্রথমে আমরা ওয়ার্ক এডুকেশন বিষয়টির নাম শুনার পর আমাদের মনে সাধারণত যেসব প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর বিষয়ে অল্প বিস্তর জেনে নেই এবং তারপর NIOS DELED এর স্টাডি সেন্টারে সাবমিট করার জন্য ওয়ার্ক এডুকেশন বিষয়টিকে কিভাবে লিখতে হবে বা এর সঙ্গে আর কি কি সাবমিট করতে হবে সেটা জানবো। 

What is Work Education ?

Work এর অর্থ হলো কর্ম আর Education  মানে হলো শিক্ষা, তো Work Education কে কর্ম শিক্ষাও বলতে পারেন।Work Education শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি মানব জীবনের বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে জ্ঞান, পর্যবেক্ষণ, জীবন দক্ষতা, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, খাদ্য, পোশাক, বিনোদন, সামাজিক সেবা এবং নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করে। এটি ম্যানুয়াল শ্রমিক এবং হোয়াইট কলার শ্রমিকদের মধ্যের ব্যবধান দূর করতে সহায়তা করে। এটি সকল ধরণের কর্মীদের সম্মান ও মর্যাদা দেয়। Work Education এর অর্থ হলো শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের কর্ম শিক্ষায় শিক্ষিত করে তোলা। এককথায় বলতে গেলে বিভিন্ন ধরণের শাররীক কর্মের মাধ্যমে বিভিন্ন ধরণের শিল্প তৈরী করার কৌশল শিখানোর নামই হলো ওয়ার্ক এডুকেশন।

Work Education এ কি করতে হয় ?

ওয়ার্ক এডুকেশনে বিভিন্ন ধরণের শাররীক ক্রিয়া কর্মের মাধ্যমে বিভিন্ন ধরণের শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে সেইগুলি কিভাবে সম্পন্ন করতে হয় সেই বিষয়ে ধারণা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের ক্রিয়া কর্মে উৎসাহিত করে তোলা। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ধরণের শারীরিক ক্রিয়া কর্মেও সুদক্ষ হয়ে ওঠার সুযোগ পেয়ে থাকে। 

Acting on Art Education কেনো করতে হয় ?

কোনো শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য শুধুমাত্র তার পুঁথিগত শিক্ষাটাই যথেষ্ট নয়, এর জন্য প্রতিটি শিশুরই পুঁথিগত শিক্ষার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরণের শারীরিক ক্রিয়া কর্মের শিক্ষায়ও শিক্ষিত হয়ে উঠা খুবই প্রয়োজন। কারণ শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য শিশুটির সৃজনশীল বিকাশের পাশাপাশি শারীরিক শিক্ষারও যথেষ্ট প্রয়োজন রয়েছে।  বিভিন্ন ধরণের শারীরিক ক্রিয়া কর্মে অংশগ্রহণের ফলে শিশুর সৃজনশীলতার বিকাশ হওয়ার পাশাপাশি শারীরিক বিকাশও ঘটবে এবং এর ফলে শিশুরা বিভিন্ন ধরণের নিজেদের চিন্তাশক্তি এবং কল্পনাশক্তির দ্বারা বিভিন্ন কঠিন কার্যও খুব সহজেই করে উঠতে সক্ষম হবে। 

How to Write Acting on Work Education for NIOS D.El.Ed 513 WBA/ SCERT D.El.Ed

NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) বা SCERT D.El.Ed এর Workshop Based Activities এ এক্টিং অন ওয়ার্ক এডুকেশন কিভাবে লিখবেন সেটা যদি বুঝতে না পারেন বা কিভাবে লিখতে হয় সেটা যদি খোঁজে থাকেন তবে নিচে দেওয়া সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে পারেন। নিচে দেওয়া এই লিখাগুলি পড়লে আপনারা খুব সহজেই নিজেদের মতো করে এক্টিং অন ওয়ার্ক এডুকেশন এর বিষয়ে লিখতেও পারবেন এবং সেটা আপনার D.el.ed Study Center এ সাবমিট করতেও পারবেন। এছাড়াও নিচে দেওয়া ভিডিওটি দেখে আপনারা সেটা কিভাবে লিখতে হবে এর ধারণাও পেয়ে যাবেন।

…………………………………………………………………………………………………………

ACTING ON WORK EDUCATION

শিক্ষার্থী শিক্ষকের নামরাজদীপ পাল
এনরোলমেন্ট নংXXXXXXXXXXXXXXXXXX
বিদ্যালয়ের নাম ও ঠিকানা…………………………………………..
ACTIVITY
Craft Making Using Waste Material
শ্রেণী :- পঞ্চম 
বিষয় :- Work Education 
সময় :- ৩৫ মিনিট 

উদেশ্য :

  • শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটবে। 
  • শিক্ষার্থীদের কল্পনাশক্তিরও বিকাশ ঘটবে। 
  • কিছু করার মাধ্যমে শিখার ভাবনা জাগবে। 
  • শিক্ষার্থীরা পরিত্যক্ত সামগ্রীর (Waste Material / No Cost Material) পুনঃ ব্যবহার করতে শিখবে।  
  • পরিত্যক্ত সামগ্রীর (Waste Material / No Cost Material) পুনঃ ব্যবহার করে নতুন নতুন জিনিস তৈরী করতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে।  
  • শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু করার এবং নতুন কিছু ভাবার ক্ষমতা বিকশিত হবে। 

প্রয়োজনীয় উপকরণ :

  • একটি শক্ত কাগজের টুকরো 
  • দুইটি পরিত্যক্ত সিডি ক্যাসেট  
  • কাঁচি 
  • কয়েক টুকরা রঙিন কাগজ 
  • ফেভিকল (আঠা/ গম)
  • সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু সামগ্রী 

প্রস্তুতি :

যথাসময়ে প্রয়োজনীয় নির্দিষ্ট উপকরণসহ শ্রেণীকক্ষে প্রবেশ করে ছাত্রছাত্রীদের অভিবাদন জানিয়ে এবং কুশল বিনিময় করে আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন করার জন্য  শিক্ষার্থীদের নিম্নে দেওয়া প্রশ্নগুলি জিজ্ঞাসা করবো —

শিক্ষকের কাজশিক্ষার্থীর কাজ 
১. পরিত্যক্ত জিনিস কি তোমরা জানো তো ?


২. তোমাদের ঘরে কোনো কিছু ব্যবহার করার পর যেসব পরিত্যক্ত জিনিস বের হয় সেগুলি দিয়ে তোমরা কি করো ?


৩. তোমরা পরিত্যক্ত জিনিস দিয়ে কোনোদিন কোনো কিছু তৈরী করেছো কি ?
উ:- সম্ভাব্য উত্তর


উ:- সম্ভাব্য উত্তর


উ:- সম্ভাব্য উত্তর

                           এইভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে অগ্রসর হয়ে আমি আজকের পাঠ এই বলে ঘোষণা করবো যে আজকে আমরা কিছু পরিত্যক্ত জিনিস (Waste Material / No Cost Material) পুনঃ ব্যবহার করে “কলমদানি” (Pen Stand) তৈরী করতে শিখবো। তারপর একইসঙ্গে শ্রেণীকক্ষে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের চারটি দলে ভাগ করে, প্রতিটি দলের ছাত্রছাত্রীদের আমাকে অনুসরণ করে সামগ্রীটি (কলমদানি) তৈরী করার চেষ্টা করতে বলবো এবং শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় সামগ্রীর অভাব থাকলে প্রতিটি দলকে আমি সেই সামগ্রীগুলি জোগাড় করতে সাহায্য করবো।  

তৈরী প্রক্রিয়া :

পরিত্যক্ত জিনিস দিয়ে কলমদানি (Pen Stand) তৈরী করার প্রক্রিয়াগুলি নিম্নরূপ :

  • প্রথমে শক্ত কাগজের টুকরোটি নিয়ে সেটিকে একটু বড়ো মাপের আয়তকার আকারে কেটে নেবো। 
  • তারপর বাকি থাকা শক্ত কাগজের টুকরোগুলো দিয়ে আরও দুইটি আয়তকার টুকরো কেটে নেবো, তবে এই আয়তকার টুকরোগুলি প্রথমে কাটা আয়তকার টুকরো থেকে মাপে অনেক ছোট হবে। 
  • এরপর ওই ছোট মাপের দুইটি আয়তকার শক্ত টুকরোগুলির চার কোণের মধ্যে থেকে যেকোনো একদিকের দুইটি কোণ গোল করে কেটে নেবো। 
  • এরপর খারাপ ও পরিত্যক্ত সিডি ক্যাসেট গুলো নেবো এবং ওই সিডি গুলোর যেকোনো একপাশ একটু একটু করে কেটে সেগুলোকে জ্যামিতি বক্সের চাঁদা বা অর্ধ চন্দ্রের মতো আকৃতিতে কেটে নেবো।
  • এবার এই অর্ধচন্দ্রের আকৃতিতে কাটা সিসি ক্যাসেট গুলোকে বড়ো মাপের শক্ত আয়তকার শক্ত কাগজের টুকরোটির উপর একটির বিপরীতে আরেকটি রেখে সেগুলিকে এমন ভাবে ফেভিকল দিয়ে জোড়া লাগাবো যাতে ওই ছোট আকারের আয়তকার কাগজের টুকরো দুইটি এই দুইটি সিডি ক্যাসেট এর মধ্যে একটির বিপরীতে আরেকটি বসতে পারে। 
  • এবার ফেভিকল বা আঁঠা দিয়ে এইসব শক্ত কাগজ ও সিডি ক্যাসেট গুলোকে খুব সাবধানে একটির সঙ্গে আরেকটি  জোড়া লাগাবো।  
  • সবকিছু ফেভিকল বা আঠা দিয়ে জোড়া লাগানোর পর কলমদানিটিকে (Pen Stand) প্রয়োজন অনুসারে রঙিন কাগজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো।  

সমাপ্তিকরণ :

এই স্তরে আমি প্রতিটি দলকে তাদের তৈরী করা কলমদানি (Pen Stand) টি আমাকে দেখাতে বলবো। সেইসঙ্গে কোনো দলের কলমদানিটি তৈরী করতে যদি কোনো সমস্যা হয় তবে আমি তাদের সমস্যা সমাধানের জন্য সহায়তা করবো। 
(প্রতিটি দলের কলমদানি (Pen Stand) সম্পূর্ণরূপে তৈরী হওয়ার পর )

মূল্যায়ন :

এই স্তরে আমি শিক্ষার্থীদের একাগ্রতা, দলগত একতা, সৃজনশীলতা, কার্যের উপর নিষ্ঠা, ইত্যাদির উপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করবো। সেইসঙ্গে বাড়ির কাজ হিসাবে আমি তাদের বাড়িতে থাকা পরিত্যক্ত জিনিস (Waste Material / No Cost, Low Cost Material)| গুলো দিয়ে বাড়ি থেকে নতুন কিছু তৈরী করে নিয়ে আসতে বলবো।

…………………………………………………………………………………………………………

উপরোক্ত ACTIVITY টি হলো Acting on Work Education এর একটি ডেমো ACTIVITY. আপনারা ঠিক এইভাবেই আপনাদের পছন্দমতো কোনো একটিভিটি নিয়েও NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) বা SCERT D.El.Ed এর Workshop Based Activities এ এক্টিং অন ওয়ার্ক এডুকেশন লিখতে পারেন।এর আগে আমি NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) এ সাবমিট করার জন্য Acting On Art Education এর ডেমো তৈরী করে দিয়েছিলাম, আপনারা কেউ যদি এখনো ওই ডেমোটি দেখে না থাকেন তাহলে উপরে দেওয়া লিংকে ক্লিক করে বা এখানে ক্লিক করে তা দেখে নিতে পারেন। আমি এক্টিং অন ওয়ার্ক এডুকেশন এর শিল্প হিসাবে পরিত্যক্ত জিনিস (Waste Material / No Cost Material) পুনঃ ব্যবহার করে “কলমদানি” (Pen Stand) তৈরী করার একটিভিটি নিয়েছি, আপনারা এখানে নিজের পছন্দমতো যে কোনো ধরণের শিল্পের সাহায্য নিতে পারেন।

The post Acting on Work Education || NIOS D.El.Ed 513 WBA (Bengali Medium) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/acting-on-work-education/feed/ 1
Learn about Seminar Presentation (আলোচনাচক্র) | How to Write it for NIOS D.El.Ed 513 WBA https://rajdeeppaulofficial.in/seminar-presentation/ https://rajdeeppaulofficial.in/seminar-presentation/#respond Wed, 04 Oct 2017 15:03:44 +0000 https://rajdeeppaulofficial.in/?p=131 NIOS Deled WBA 513 তে Seminar Presentation সাবমিট করতে হবে এটা জানার পর অনেকের মনে কিছু প্রশ্ন জাগতে পারে যেমন  seminar Presentation কি, এটা কিভাবে করতে হবে, এটা কিভাবে লিখতে হবে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও অনেকে আবার এটা নিয়েও চিন্তা করতে পারেন যে Seminar Presentation টি কত বড়ো করে লিখতে হবে কারণ এমনিতে আমরা সকলেই জানি যে সেমিনার একটি অত্যন্ত ... Read more

The post Learn about Seminar Presentation (আলোচনাচক্র) | How to Write it for NIOS D.El.Ed 513 WBA appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
NIOS Deled WBA 513 তে Seminar Presentation সাবমিট করতে হবে এটা জানার পর অনেকের মনে কিছু প্রশ্ন জাগতে পারে যেমন  seminar Presentation কি, এটা কিভাবে করতে হবে, এটা কিভাবে লিখতে হবে ইত্যাদি ইত্যাদি। এছাড়াও অনেকে আবার এটা নিয়েও চিন্তা করতে পারেন যে Seminar Presentation টি কত বড়ো করে লিখতে হবে কারণ এমনিতে আমরা সকলেই জানি যে সেমিনার একটি অত্যন্ত বিশাল ব্যাপার যা বড়ো বড়ো কোম্পানি থেকে বড়ো বড়ো ইভেন্টে করানো হয়ে থাকে আর ওই সেমিনার গুলোতে অনেক নামি দামী ব্যক্তিরা অনেক বড়ো ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করে থাকেন এবং নিজ নিজ মতামত কে সকলের সামনে তুলে ধরে থাকেন । 

এবার আপনাদের মনেও এটা প্রশ্ন জগতে পারে যে আপনাদেরকেও কি এরকম কোনো বড়ো সেমিনারে অংশগ্রহণ করতে হবে। তো আমি এই আর্টিকেল টিতে প্রথমে আপনাদের মনে Seminar Presentation সম্বদ্ধে জেগে উঠা বিভিন্ন প্রশ্নের সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করবো এবং একই সঙ্গে  NIOS D.El.Ed এর Workshop Based Activities এ আপনারা Seminar Presentation কিভাবে লিখে সাবমিট করবেন সেটারও একটি ডেমো তৈরী করে দিয়ে দেবো যার দ্বারা আপনারা সেমিনার প্রেজেন্টেশন কিভাবে লিখবেন তার একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন

Related Post – NIOS Deled Acting on Art Education

Seminar Presentation কি ?

সেমিনার প্রেজেন্টেশন কে বাংলায় আলোচনাচক্র ও বলা যেতে পারে কিন্তু এটা সম্পূর্ণরূপে বোঝার জন্য প্রথমে সেমিনার কি সেটা বোঝার প্রয়োজন। সহজভাবে বলতে গেলে সেমিনার হলো একটি আলোচনা সভার মতো যেখানে নানা ধরণের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হয় এবং নিজ নিজ মত বিনিময় করা হয়। সেমিনারে অংশগ্রহণ করলে বিভিন্ন ধরণের শিক্ষণীয় বিষয় আয়ত্ত করা যায়। সেমিনারে একই বিষয় বা একই সমস্যার উপর আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা মতামত দিয়ে থাকেন এবং এই সব মতামত বিবেচনা ও বিশ্লেষণের মাধ্যমে অনেক বিষয়ের অনেক অজানা তথ্য জানতে পারা যায়। কোনো সেমিনারে কোনো বিষয় বা কোনো সমস্যার উপর বিস্তারিতভাবে নিজের মতামত তুলে ধরাকে সেমিনার প্রেজেন্টেশন বলা হয়। 

Seminar Presentation এ কি করতে হয় ?

সেমিনার প্রেজেন্টেশনে কোনো বিষয় বা কোনো সমস্যার উপর হওয়া আলোচনায় অংশগ্রহণ করতে হয় এবং সেই বিষয় বা সমস্যার উপর বিভিন্ন তথ্য সংগ্রহ করে বিস্তারিত ভাবে নিজের মতামত তুলে ধরতে হয় । 

Seminar Presentation কিভাবে করতে হয় ?

কোনো সেমিনারে অংশগ্রহণ করার পূর্বে সেই সেমিনারে যে বিষয় বা যে সমস্যার উপর আলোচনা করা হবে সেই বিষয়ের উপর প্রথমে যথেষ্ট পরিমানে তথ্যের জোগাড় করতে হয় এবং সেমিনারে অংশগ্রহণ করার পর সেই সেমিনারে অংশগ্রহণকারী অন্যান্য সদস্যদের মতামত শুনে এবং বিবেচনা করে নির্বাচিত বিষয়ের উপর বিস্তারিত ভাবে নিজের মতামত এবং সমস্যার সমাধান সূত্র প্রস্তাব করতে হয়। 

How to Write Seminar Presentation for NIOS D.El.Ed 513 WBA/ SCERT D.El.Ed

এমনিতে কোনো সেমিনারে অংশগ্রহণ করতে হলে এবং সেমিনারটিতে যে বিষয় বা সমস্যা নির্বাচন করা হয়েছে সেই বিষয়টিতে বিস্তারিত মতামত  হলে অনেক দিন ধরে যথেষ্ট তথ্যের জোগাড় করতে হয়। কিন্তু এখানে NIOS Deled এর WBA তে সাবমিট করার জন্য তা কোনোভাবেই সম্ভবপর নয় কারণ এখানে অনেক দিনও নেই, এবং তথ্য জোগাড় করার এতো নেই। 

তাই NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) বা SCERT D.El.Ed এর Workshop Based Activities এ সেমিনার প্রেজেন্টেশন কিভাবে লিখবেন সেটা যদি বুঝতে না পারেন বা কিভাবে লিখতে হয় সেটা যদি খোঁজে থাকেন তবে নিচে দেওয়া সেমিনার প্রেজেন্টেশন এর ডেমোটি দেখতে পারেন। নিচে দেওয়া ডেমোটি পড়লে আপনারা খুব সহজেই নিজেদের মতো করে সেমিনার প্রেজেন্টেশন  এর বিষয়ে লিখতেও পারবেন এবং সেটা আপনার D.el.ed Study Center এ সাবমিট করতেও পারবেন। এছাড়াও নিচে দেওয়া ভিডিওটি দেখে আপনারা সেটা কিভাবে লিখতে হবে এর ধারণাও পেয়ে যাবেন।

Related Post- NIOS DElEd School Community Relationship

SEMINAR (আলোচনাচক্র)

ভূমিকাঃ 

প্রতিটি মানুষ একটি সুস্থ সামাজিক পরিবেশে থাকতে ভালোবাসে। কিন্তু বিভিন্ন কারণে কিছু বিষয় আমাদের সমাজ জীবনে এমনভাবে প্রভাব ফেলে যাতে আমাদের সমাজের পরিবেশ বিনষ্ট হয়। এভাবে আমাদের সামাজিক জীবনে মধ্যে মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হয় যেগুলো আমাদের ভালোভাবে কাজ করতে অসুবিধা দেয়, যেমন- যাতায়াতের সু- ব্যবস্থার অভাব, দারিদ্রতা, অন্ধবিশ্বাস, নিরক্ষরতা, শিশু শ্রমিক ইত্যাদি। 

বিযয় নির্বাচন –

প্রতিটি শিশুর অধিকার আছে তাদের শৈশব সুন্দর এবং হাসি খুশি ভাবে অতিবাহিত করার, তাদের অধিকার আছে বিদ্যালয়ের আঙিনায় যাওয়ার, পড়াশুনা করার, খেলাধুলা করার কিন্তু শিশুশ্রম এর মতো এক জ্বলন্ত সামাজিক সমস্যার কারণে কিছু সংখ্যক শিশুর শৈশব কাল হারিয়ে যাচ্ছে কোথাও এক অজানা অন্ধকারের মাঝে। যদিও বর্তমানে শিশুশ্রম রোধের জন্য সরকার শিশুশ্রমিক আইন প্রণয়ন করেছেন তথাপিও আমরা আমাদের সমাজ থেকে এই জঘন্য সমস্যাটিকে উপরে ফেলতে পারিনি। আজও অনেক শিশু এমন আছে যাদের কাছে এখনো আলোর সামান্য কিরণটুকুও গিয়ে পৌঁছায়নি। তাই আজ আমি শিশুশ্রম সমস্যার উপর আলোকপাত করে আমার এই আলোচনাচক্রের বিষয় নির্বাচন করলাম। 

উদ্দেশ্য –

আজকের আলোচনাচক্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিশু শ্রমের মতো জ্বলন্ত সমস্যার উপর আলোকপাত করা। 

তথ্য সংগ্রহ :

আজকের আলোচনাচক্রের বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে আমি বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বিভিন্ন শিশুর শৈশব অধ্যয়ন করলাম। প্রতিটি শিশুর শৈশব জীবনে বেশ কিছু আলাদা আলাদা সমস্যা পরিলক্ষিত হলেও এমন কয়েকটি সমস্যা ছিল যা প্রায় সবকটি শিশুরই শৈশব জীবনে ছিল এবং এই সমস্যা গুলো থাকা শিশুগুলির মধ্যে থেকে তিনজন শিশুর তথ্য আমি নিচে উল্লেখ করলাম –

প্রথম শিশু :-

নামসমীরণ দাস
বয়স৯ বছর
লিঙ্গছেলে
বিদ্যালয়ের নামবিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়নি
পিতার নামসুমিত দাস
মাতার নামকল্যাণী দাস
পিতা মাতার শিক্ষাগত যোগ্যতানিরক্ষর

দ্বিতীয় শিশু :-

নামসুমাইয়া ইয়াসমিন
বয়স১০ বছর
লিঙ্গমেয়ে
বিদ্যালয়ের নামবিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়নি
পিতার নামসাদিক মিয়া
মাতার নামআবিদা বেগম
পিতা মাতার শিক্ষাগত যোগ্যতানিরক্ষর

তৃতীয় শিশু :-

নামঅনিকেত সিনহা
বয়স১১ বছর
লিঙ্গছেলে
বিদ্যালয়ের নামবিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়নি
পিতার নামসঞ্জয় সিনহা
মাতার নামঅনিতা দেবী সিনহা
পিতা মাতার শিক্ষাগত যোগ্যতানিরক্ষর

তথ্য নির্বাচন –

উপরোক্ত শিশুদের উপর গবেষণা করে আমি নিম্নে দেওয়া দুইটি তথ্য সংগ্রহ করলাম। সেগুলি হলো –

  • পরিবারের আর্থিক অভাব 
  • পিতা মাতার নিরক্ষরতা 

তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যাকরণ :

শিক্ষা হচ্ছে সমাজ সংস্কারের প্রধান অঙ্গ, শিক্ষার মাধ্যমেই সমাজের বিকাশ সম্ভব। কিন্তু উপরে উল্লেখিত প্রতিটি শিশুর শৈশব অধ্যয়ন করলে এই বিষয়টি লক্ষ্য করা যায় যে এদের তিনজনের মধ্যে একটা জিনিস সমান আছে এবং সেটি হলো এরা তিনজনই বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন কাজ করে। এই শিশু গুলির শিশুশ্রমিক হওয়ার পিছনের কারণগুলি যখন আমি অনুসন্ধান করতে লাগলাম তখন আমি এটা বুঝতে পারলাম যে এই শিশুগুলির শৈশব অন্ধকারাচ্ছন্ন হওয়ার প্রধান কারণগুলি হলো তাদের পরিবারের আর্থিক অভাব এবং পিতা মাতার নিরক্ষরতা। 
যেহেতু এই শিশুগুলির পিতা মাতা নিরক্ষর ছিলেন তাই স্বভাবতই তারা শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত নয় এবং এর ফলে তারা তাদের শিশুদের বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার পরিবর্তে অর্থ উপার্জন করতে বাধ্য করছে। এছাড়াও পরিবারের আর্থিক অভাব অনটনের কারণেও শিশুরা শিশু শ্রমের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত হতে বাধ্য হচ্ছে। এই সকল শিশুদের যদি শীঘ্রই শিক্ষার আলোতে নিয়ে আসা না যায় তাহলে তাদের ভবিষ্যত চিরকালের মতো তিমিরে হারিয়ে যাবে। 

উপসংহার :

উপসংহারে বলা যেতে পারে যে শিশু শ্রম হলো এক সামাজিক ব্যাধি যার ফলে অনেক শিশুর জীবন অন্ধকারে হারিয়ে যাচ্ছে তাই আমার গবেষণা করা শিশুগুলি এবং এদের মতো থাকা অন্যান্য শিশুরা যারা শিশুশ্রমের মতো অভিশাপের কারণে শিক্ষার আলোর কিরণ পায় নি তারা যাতে পুনরায় তাদের শৈশব ফিরে পায় এবং পড়াশুনা, খেলাধুলা ইত্যাদির অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সরকার ও জনসমাজকে নজর রাখতে হবে, সেইসঙ্গে এদের যৌথ প্রয়াসে শিশুশ্রম নামক জঘন্য অপরাধকে সমাজ থেকে দূরীভূত করতে হবে।

The post Learn about Seminar Presentation (আলোচনাচক্র) | How to Write it for NIOS D.El.Ed 513 WBA appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/seminar-presentation/feed/ 0
Acting on Art Education কি ? NIOS D.El.Ed 513 WBA Solved (Bengali) https://rajdeeppaulofficial.in/acting-on-art-education/ https://rajdeeppaulofficial.in/acting-on-art-education/#comments Fri, 29 Sep 2017 16:10:16 +0000 https://rajdeeppaulofficial.in/?p=121 Acting on Art Education বিষয়টির নাম শুনতেই সকলের মনে অনেকগুলি প্রশ্নের উদ্ভব হতে পারে যেমন Art Education কি, এটাতে কি করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয় ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে NIOS D.El.Ed এর Workshop Based Activities এ সাবমিট (জমা) করা জন্য এটা কিভাবে লিখতে হবে সেটা নিয়েও অনেকে হয়তো চিন্তা করছেন। তো আমি এই আর্টিকেলটিতে আপনাদের সেইসব ... Read more

The post Acting on Art Education কি ? NIOS D.El.Ed 513 WBA Solved (Bengali) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
Acting on Art Education বিষয়টির নাম শুনতেই সকলের মনে অনেকগুলি প্রশ্নের উদ্ভব হতে পারে যেমন Art Education কি, এটাতে কি করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয় ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে NIOS D.El.Ed এর Workshop Based Activities এ সাবমিট (জমা) করা জন্য এটা কিভাবে লিখতে হবে সেটা নিয়েও অনেকে হয়তো চিন্তা করছেন। তো আমি এই আর্টিকেলটিতে আপনাদের সেইসব প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং আমি আশা রাখি এই আর্টিকেলটি সম্পূর্ণরূপে পড়লে আপনারা আপনাদের মনে জেগে উঠা আর্ট এডুকেশন সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন এবং একইসঙ্গে আপনারা NIOS D.El.Ed এর Workshop Based Activities এ Acting on Art Education কিভাবে লিখে সাবমিট করবেন সেটারও একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। 

আমি এখানে এই আর্টিকেলেটির মধ্যে NIOS D.EL.ED এর WBA 513 তে জমা দেওয়ার জন্য Acting on Art Education এর একটি ডেমো তৈরী করে দিয়েছি, আপনারা সেটি দেখে নিজেদের মতো করে লিখে সেটা আপনাদের স্টাডি সেন্টারে জমা দিতে পারবেন। এবং এই আর্টিকেলেটির শেষে আমি একটি ভিডিও এর লিংক দিয়েছি, সেই ভিডিওটি দেখেও আপনারা এক্টিং অন আর্ট এডুকেশন কিভাবে লিখবেন সে বিষয়ে ধারণা নিতে পারবেন। 

এইবার প্রথমে আমরা আর্ট এডুকেশন নাম শুনার পর আমাদের মনে আসা বিভিন্ন প্রশ্নগুলোর বিষয়ে জেনে নেই এবং তারপর NIOS DELED এ সাবমিট করার জন্য আর্ট এডুকেশন কিভাবে লিখতে হয় সেটা জানবো। 

What is Art Education ?

Art এর অর্থ হলো শিল্প আর Education  মানে হলো শিক্ষা, তো Art Education কে শিল্প শিক্ষাও বলতে পারেন। আর্ট এডুকেশন এর অর্থ হলো শিক্ষার্থীদের আর্ট অর্থাৎ শিল্প শিক্ষায় শিক্ষিত করে তোলা। বিভিন্ন ধরণের শিল্পকর্ম যেমন- কাগজ দিয়ে তৈরী করা  বিভিন্ন শিল্পকর্ম হোক বা মাটি দিয়ে তৈরী করা শিল্পকর্ম হোক, বাঁশবেত দিয়ে তৈরী করা শিল্পকর্ম হোক বা বিভিন্ন ধরণের পরিত্যক্ত জিনিস (Waste Material) দিয়ে তৈরী করা কোনো শিল্প কর্ম হোক, যে কোনো ধরণের শিল্পকর্মের সাথে পরিচয় করিয়ে সেই শিল্পকর্ম গুলি কিভাবে তৈরী করতে হয় সে বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়াকেই আর্ট এডুকেশন বলা হয়েছে। এককথায় বলতে গেলে বিভিন্ন ধরণের শিল্প তৈরী করার কৌশল শিখানোর নামই হলো আর্ট এডুকেশন।

Art Education এ কি করতে হয় ?

আর্ট এডুকেশনে বিভিন্ন ধরণের শিল্পকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে সেইগুলি কিভাবে তৈরী করতে হয় সেই বিষয়ে ধারণা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের শিল্পকর্ম তৈরী করতে উৎসাহিত করতে হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন ধরণের শিল্পকর্মেও সুদক্ষ হয়ে ওঠার সুযোগ পেয়ে থাকে। 

এক্টিং অন আর্ট এডুকেশন কিভাবে করতে হয় ?

এক্টিং অন আর্ট এডুকেশন বলতে যে কোনো হস্তশিল্প বা শিল্পকর্ম কিভাবে তৈরী করতে হয় তা প্রত্যক্যভাবে করে দেখানোকে বোঝায়। অর্থাৎ কোনো শিল্পকর্ম তৈরী করতে যে সব জিনিসের প্রয়োজন হয়, সেই সব জিনিস কিভাবে জোগাড় করতে হয় বা কোথায় থেকে জোগাড় করতে হয় সেখান থেকে শুরু করে শিল্পকর্মটি সম্পূর্ণ ভাবে তৈরী করা পর্যন্ত যে সকল কার্য করতে হয় তা ধাপে ধাপে শিক্ষার্থীদের সামনে করে দেখানোকে এখানে এক্টিং ও আর্ট এডুকেশন বলা হয়েছে । একইসঙ্গে শিক্ষার্থীরাও যাতে শিল্পকর্মটি দেখে দেখে নিজের চেষ্টায় সেটা তৈরী করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে শিক্ষার্থীদের এর জন্য সহায়তাও করতে হবে। 

Acting on Art Education কেনো করতে হয় ?

কোনো শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য শুধুমাত্র তার পুঁথিগত শিক্ষাটাই যথেষ্ট নয়, এর জন্য প্রতিটি শিশুরই পুঁথিগত শিক্ষার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরণের শিল্প শিক্ষায়ও শিক্ষিত হয়ে উঠা খুবই প্রয়োজন। কারণ শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য শিশুটির সৃজনশীল বিকাশের যথেষ্ট প্রয়োজন রয়েছে এবং শিল্পশিক্ষার মাধ্যমেই শিশুর সৃজনশীল বিকাশ ঘটানো সম্ভব। বিভিন্ন ধরণের শিল্পকর্মে অংশগ্রহণের ফলে শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং এর ফলে শিশুরা নিজেদের চিন্তাশক্তি এবং কল্পনাশক্তির দ্বারা বিভিন্ন কঠিন কার্যও খুব সহজেই করে উঠতে সক্ষম হবে। 

How to Write Acting on Art Education for NIOS D.El.Ed 513 WBA/ SCERT D.El.Ed

NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) বা SCERT D.El.Ed এর Workshop Based Activities এ এক্টিং অন আর্ট এডুকেশন কিভাবে লিখবেন সেটা যদি বুঝতে না পারেন বা কিভাবে লিখতে হয় সেটা যদি খোঁজে থাকেন তবে নিচে দেওয়া সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে পারেন। নিচে দেওয়া এই লিখাগুলি পড়লে আপনারা খুব সহজেই নিজেদের মতো করে এক্টিং অন আর্ট এডুকেশন এর বিষয়ে লিখতেও পারবেন এবং সেটা আপনার D.el.ed Study Center এ সাবমিট করতেও পারবেন। এছাড়াও নিচে দেওয়া ভিডিওটি দেখে আপনারা সেটা কিভাবে লিখতে হবে এর ধারণাও পেয়ে যাবেন।

Related Post :- School Community Relationship (NIOS WBA-513)

…………………………………………………………………………………………………………

ACTING ON ART EDUCATION

শিক্ষার্থী শিক্ষকের নামরাজদীপ পাল
এনরোলমেন্ট নংXXXXXXXXXXXXXXXXXX
বিদ্যালয়ের নাম ও ঠিকানা………………………………..
ACTIVITY
Paper Craft (কাগজ শিল্প)
শ্রেণী :- পঞ্চম 
বিষয় :- কলাশিক্ষা/ শিল্পশিক্ষা 
সময় :- ৩৫ মিনিট 


উদেশ্য :

  • শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ ঘটবে। 
  • শিক্ষার্থীদের কল্পনাশক্তিরও বিকাশ ঘটবে। 
  • কিছু করার মাধ্যমে শিখার ভাবনা জাগবে। 
  • কাগজ শিল্পের প্রতি আগ্রহ বাড়বে। 
  • কাগজ দিয়ে সামগ্রী তৈরী করতে শিক্ষার্থীরা উৎসাহী হবে। 

প্রয়োজনীয় উপকরণ :

  • রঙিন কাগজ 
  • কাঁচি 
  • একটি শক্ত কাগজের টুকরো 
  • ফেভিকল (আঠা/ গম)
  • সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু সামগ্রী 

প্রস্তুতি :

যথাসময়ে প্রয়োজনীয় নির্দিষ্ট উপকরণসহ শ্রেণীকক্ষে প্রবেশ করে ছাত্রছাত্রীদের অভিবাদন জানিয়ে এবং কুশল বিনিময় করে আজকের পাঠের সঙ্গে সংযোগ সাধন করার জন্য  শিক্ষার্থীদের নিম্নে দেওয়া প্রশ্নগুলি জিজ্ঞাসা করবো —

শিক্ষকের কাজশিক্ষার্থীর কাজ 
১. তোমরা কাগজ দিয়ে কি কখনো কিছু তৈরী করেছো ?


২. কে কি তৈরী করেছো বলো ?
উ:- সম্ভাব্য উত্তর


উ:- সম্ভাব্য উত্তর

                           এইভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে অগ্রসর হয়ে আমি আজকের পাঠ এই বলে ঘোষণা করবো যে আজকে আমরা কাগজ দিয়ে তৈরী “ফুলের সাঁঝি” (Flower Basket) কিভাবে বানাতে হয় সেটা শিখবো। তারপর একইসঙ্গে শ্রেণীকক্ষে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের চারটি দলে বিভক্ত করে, প্রতিটি দলের ছাত্রছাত্রীদের আমাকে অনুসরণ করে সামগ্রীটি তৈরী করতে বলবো। 

তৈরী প্রক্রিয়া :

কাগজ দিয়ে “ফুলের সাঁঝি” (Flower Basket) তৈরী করার প্রক্রিয়াগুলি নিম্নরূপ :

  • প্রথমে শক্ত কাগজের টুকরোটি নিয়ে সেটিকে বৃত্তের আকারে কেটে নেবো। 
  • তারপর একটি রঙিন কাগজ নিয়ে সেটিকে আয়তকার আকৃতিতে কেটে নিয়ে তা ফেভিকলের (গম) সাহায্যে শক্ত টুকরোটির চারদিকে গোলাকার ভাবে বেষ্টিত করে লাগাবো। 
  • তারপর ভিন্ন ভিন্ন রঙের আরও কিছু কাগজ নেবো এবং সেগুলিকে বর্গাকার আকৃতিতে কেটে নেবো এবং এই বর্গাকার কাগজগুলোর বিপরীত কোনের দুই প্রান্ত ফেভিকল দিয়ে জোড়া লাগাবো। 
  • এরপর এই রঙিন কাগজগুলো একটি একটি করে শক্ত কাগজটির উপরে লাগানো রঙিন কাগজের গোল বেষ্টনীতে লাগাবো। 
  • এরপর ফুলের সাঁঝিটিকে ধরার জন্য রঙিন কাগজ দিয়ে একটি হাতল তৈরী করে ফেভিকল দিয়ে সেটি সাঁঝিতে লাগাবো। 
  • সবশেষে প্রয়োজন অনুসারে বাকি থাকা রঙিন কাগজ বা অন্যান্য সামগ্রী দিয়ে সাঁঝিটিকে সাজিয়ে নেবো। 

সমাপ্তিকরণ :

এই স্তরে আমি প্রতিটি দলকে তাদের তৈরী করা ফুলের সাঁঝি (Flower Basket) টি আমাকে দেখাতে বলবো। সেইসঙ্গে কোনো দলের ফুলের সাঁঝিটি তৈরী করতে যদি কোনো সমস্যা হয় তবে আমি তাদের সমস্যা সমাধানের জন্য সহায়তা করবো। 
(প্রতিটি দলের ফুলের সাঁঝি সম্পূর্ণরূপে তৈরী হওয়ার পর )

মূল্যায়ন :

এই স্তরে আমি শিক্ষার্থীদের একাগ্রতা, দলগত একতা, সৃজনশীলতা, কার্যের উপর নিষ্ঠা, ইত্যাদির উপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করবো। সেইসঙ্গে বাড়ির কাজ হিসাবে আমি তাদের আরেকটি ফুলের সাঁঝি বাড়ি থেকে তৈরী করে নিয়ে আসতে বলবো। এবং এইরূপ কাগজ দিয়ে যদি অন্য কিছু তারা তৈরী করতে চায় তবে সেটাও তৈরী করে নিয়ে আসতে শিক্ষার্থীদের বলবো। 

…………………………………………………………………………………………………………

উপরোক্ত ACTIVITY টি হলো Acting on Art Education এর একটি ডেমো ACTIVITY. আপনারা ঠিক এইভাবেই আপনাদের পছন্দমতো কোনো একটিভিটি নিয়েও NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) বা SCERT D.El.Ed এর Workshop Based Activities এ এক্টিং অন আর্ট এডুকেশন লিখতে পারেন। আমি এখানে এক্টিং অন আর্ট এডুকেশন এর শিল্প হিসাবে কাগজ শিল্পের সাহায্যে তৈরী একটি ফুলের সাঁঝির একটিভিটি নিয়েছি, আপনারা এখানে নিজের পছন্দমতো যে কোনো শিল্প যেমন মাটি দিয়ে তৈরী শিল্প, বাঁশবেত দিয়ে তৈরী শিল্প ইত্যাদি যে কোনো ধরণের শিল্পের সাহায্য নিতে পারেন।

The post Acting on Art Education কি ? NIOS D.El.Ed 513 WBA Solved (Bengali) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/acting-on-art-education/feed/ 1
What is School Community Relationship ? How to Write it (NIOS D.El.Ed 513 WBA) https://rajdeeppaulofficial.in/school-community-relationship/ https://rajdeeppaulofficial.in/school-community-relationship/#respond Wed, 27 Sep 2017 15:42:49 +0000 https://rajdeeppaulofficial.in/?p=108 School Community Relationship বা বিদ্যালয় এবং সম্প্রদায়ের সম্পর্ক বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশের উপর এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। শহরের বিদ্যালয় হোক বা গ্রামের বিদ্যালয় হোক সমাজ সম্প্রদায়ের যদি বিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক না থাকে তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা সম্ভবপর নয় তাই যে কোনো অঞ্চলের যে কোনো বিদ্যালয়েই হোক না কেনো সম্প্রদায় সঙ্গে বিদ্যালয়ের সুসম্পর্ক থাকাটা খুব ... Read more

The post What is School Community Relationship ? How to Write it (NIOS D.El.Ed 513 WBA) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
School Community Relationship বা বিদ্যালয় এবং সম্প্রদায়ের সম্পর্ক বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশের উপর এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। শহরের বিদ্যালয় হোক বা গ্রামের বিদ্যালয় হোক সমাজ সম্প্রদায়ের যদি বিদ্যালয়ের সঙ্গে সুসম্পর্ক না থাকে তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন করা সম্ভবপর নয় তাই যে কোনো অঞ্চলের যে কোনো বিদ্যালয়েই হোক না কেনো সম্প্রদায় সঙ্গে বিদ্যালয়ের সুসম্পর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন।

What is School Community Relationship? বিদ্যালয় এবং সম্প্রদায়ের সম্পর্ক কি ?

School Community Relationship বা বিদ্যালয় এবং সম্প্রদায়ের সম্পর্ক বলতে কোনো বিদ্যালয় যে অঞ্চলে স্থাপিত আছে সেই অঞ্চলের সম্প্রদায় অর্থাৎ সেই অঞ্চলের মানুষরা বিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াকলাপে কতটুকু জড়িত থাকে সেটাকে বোঝায়। বিভিন্ন সময়ে করা বিভিন্ন গবেষণায় এই তথ্যটি উঠে এসেছে যে যে সকল বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগনদের দ্বারা কৃত বিভিন্ন শৈক্ষিক এবং ক্রীড়ামূলক ক্রিয়াকলাপে অথবা শিক্ষক-শিক্ষিকাগনদের দ্বারা কৃত বিভিন্ন অনুষ্ঠানে সম্প্রদায়ের মানুষেরা ওতপ্রোত ভাবে জড়িত থাকে সেই সকল বিদ্যালয়ের উন্নয়ন অনেক দ্রুত গতিতে হয়। 

কিন্তু অপরদিকে যে সকল বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক করা বিভিন্ন শৈক্ষিক এবং অন্যান্য ক্রিয়াকলাপে সমাজ বা সম্প্রদায়ের মানুষের কোনো যোগদান থাকে না সেই সকল বিদ্যালয়ের উন্নয়ন ও বিকাশ তুলনামূলকভাবে অনেক কম হয়। 

সম্প্রদায় বা সমাজের বিদ্যালয়ের কি কি ক্রিয়াকলাপে অংশগ্রহণ করা উচিত ?

কিছুসংখ্যক মানুষ এটা মনে করেন যে সমাজ বা সম্প্রদায়ের কাজ শুধুমাত্র বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাগন কখন উপস্থিত হচ্ছেন এবং বিদ্যালয় ছুটির পর উনারা কখন ফিরে যাচ্ছেন সেটা লক্ষ্য রাখা, কিন্তু প্রকৃতপক্ষে সেটা সত্যি নয়। বিদ্যালয়ের উন্নতি কল্পে সমাজের আরও অনেক দায়িত্ব থাকে যা পালনের মাধ্যমে বিদ্যালয় সুন্দরভাবে চালিয়ে যাওয়া এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের পথ প্রশস্থ করা সম্ভব। 

সমাজ বা সম্প্রদায় যাতে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক ক্রিয়াকলাপে সরাসরি অংশগ্রহণ করে অনুদান ও শ্রমদান করতে পারে সেইজন্য সরকারের তরফ থেকেই বিদ্যালয় পরিচালনা সমিতি, মার্তৃ গোট ইত্যাদি বিভিন্ন ধরণের সমিতি তৈরী করার নির্দেশ অনেক আগে থেকেই দেওয়া হয়েছে এবং প্রতিটি সমিতি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কল্পে কি কি ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে তারও নির্দেশ দেওয়া হয়েছে।  

প্রাথমিকভাবে বলতে গেলে কোনো বিদ্যালয় সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য যে যে কার্য করা হয়ে থাকে সেইসব কার্যের প্রায় সবকটিতেই সমাজ অংশগ্রহণ করতে পারে। বিদ্যালয় মেরামতির কার্য থেকে শুরু করে বিদ্যালয়ের চারপাশ সুন্দর ও পরিষ্কার করে রাখা, মধ্যাহ্ন ভোজন ও পানীয় জলের যোগান ব্যবস্থায় কোনো বাধার সৃষ্টি হলে সেই বাধা নিরসনের ব্যবস্থা করা, সমাজের যারা গান বা নাচ জানেন তারা সপ্তাহে কম করেও এক দিন এসে শিক্ষার্থীদের গান বা নাচ শেখানো, যারা অন্যান্য হস্তশিল্প জানেন তারা শিক্ষার্থীদের হস্তশিল্পের ধারণা দেওয়া ইত্যাদি বিভিন্ন উন্নয়ন মূলক কার্যে সমাজের যোগদান অতি গুরুত্বপূর্ণ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে আজও অনেক বিদ্যালয়ে সেই সব কার্যে সমাজের যোগদান খুবই নগন্য। 

How to Write School Community Relationship for NIOS D.El.Ed 513 WBA/ SCERT D.El.Ed

NIOS D.El.Ed এর Workshop Based Activities (Course Code- WBA 513) বা SCERT D.El.Ed এর Workshop Based Activities এ বিদ্যালয় এবং সম্প্রদায়ের সম্পর্ক বা School Community Relationship কিভাবে লিখবেন সেটা যদি বুঝতে না পারেন বা কিভাবে লিখতে হয় সেটা যদি খোঁজে থাকেন তবে নিচে দেওয়া সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে পারেন। নিচে দেওয়া এই লিখাগুলি পড়লে আপনারা খুব সহজেই নিজেদের মতো করে বিদ্যালয় এবং সম্প্রদায়ের সম্পর্ক বা  School Community Relationship এর বিষয়ে লিখতেও পারবেন এবং সেটা আপনার D.el.ed Study Center এ সাবমিট করতেও পারবেন। এছাড়াও নিচে দেওয়া ভিডিওটি দেখে আপনারা সেটা কিভাবে লিখতে হবে এর ধারণাও পেয়ে যাবেন।

বিদ্যালয় এবং সম্প্রদায়ের সম্পর্ক (School Community Relationship)

ভূমিকাঃ 

বিভিন্ন নীতি নির্ধারক শিক্ষাবিদ এবং শিক্ষার সঙ্গে যুক্ত প্রায় সকলেই ক্রমশঃ বুঝতে পারছেন যে বিদ্যালয় পরিচালনা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্প্রদায়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রদায়ের অংশগ্রহণের ফলে যে শিক্ষা প্রতিষ্ঠানের অধিগম্যতা ও গুণগত মান ধরে রাখার ক্ষেত্রে একটা নাটকীয় পরিবর্তন এসেছে তার অনেক প্রমাণ পাওয়া যায়। 

জাতীয় শিক্ষানীতির (১৯৮৬) একটি প্রস্তাব হলো স্থানীয় স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার জন্য সম্প্রদায় বা গোষ্ঠীকে ক্ষমতাযুক্ত করা। NPE প্রস্তাব করেছে যথাযথ প্রতিষ্ঠানিক কাঠামো জেলা ও উপজেলা স্তরে তৈরী করতে হবে। যেমন জেলা শিক্ষা দফতর, গ্রামীণ শিক্ষা কমিটি ইত্যাদি, যেগুলি দেখবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে কিনা । 

সর্ব শিক্ষা অভিযান (SSA), যেটি হলো প্রাথমিক শিক্ষার সর্বজনীনতার লক্ষ্য পূরণের একটি হাতিয়ার, সেটিও বিদ্যালয় শিক্ষার পরিকল্পনা ও পরিচালনার ক্ষেত্রে সম্প্রদায়ের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছে।  বিদ্যালয় হলো সমাজের একটা অংশ আর তাই বিদ্যালয় শিক্ষাকে আরও আকর্ষণীয় ও ফলপ্রসূ করে তোলার জন্য লোকসমাজের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। 

বিদ্যালয় ও লোকসমাজের (সম্প্রদায়) সম্পর্ক :

লোকসমাজ বা সম্প্রদায়কে বিদ্যালয় শিক্ষার সঙ্গে সংযুক্ত করার একটি প্রধান উদ্দেশ্য হলো শিক্ষাকে সর্বজনীন করা অর্থাৎ সকল শিশুর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। সকল শিশুকে বিদ্যালয়ে নথিভুক্ত করে তাদের এই শিক্ষা ব্যবস্থায় ধরে রাখা। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনে সাহায্য করাই হচ্ছে লোকসমাজকে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার প্রধান কারণ। 
আমার বিদ্যালয়েও শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের ধারাকে অব্যাহত রাখার ক্ষেত্রে লোকসমাজ বা সম্প্রদায়ের এক বিশেষ ভূমিকা রয়েছে।  শিশুর বিকাশ ও শিক্ষাব্যবস্থাকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমার বিদ্যালয়েও লোকসমাজের সাহায্যে অনেক ক্রিয়াকলাপ করা হয়ে থাকে, এর একটি প্রতিচ্ছবি নিম্নে উল্লেখ করলাম :-

বিদ্যালয় পরিচালনা সমিতি (School Management Committee) :

শিশুদের উন্নয়নের স্বার্থে আমার বিদ্যালয়েও বিদ্যালয় পরিচালনা সমিতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন বিদ্যালয় মেরামত করা থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ ও এর চারপাশকে সুন্দর ও স্বচ্ছ রাখা, আশপাশের শিশুদের নাম অন্তর্ভুক্তিকরণ, বিদ্যালয়-ছুটদের পুনঃরায় বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনা, মধ্যাহ্ন ভোজন ও পানীয় জলের ব্যবস্থার উপর লক্ষ্য রাখা ইত্যাদি বিভিন্ন কাজে অংশগ্রহণ করা ছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ্য রেখে থাকেন। 

অভিভাবক ও মাতৃগোট (Parents and Mother Group) :

মাতৃগোট এবং অভিভাবকগনদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো ছাত্রছাত্রীর উপস্থিতির দিকে লক্ষ্য রাখা। এছাড়াও শিশুদের সর্বাঙ্গীন উন্নয়ন কল্পে অভিভাবক এবং মাতৃগোটের কিছু অন্যান্য ভূমিকাও রয়েছে , যেমন —

অভিভাবক :-

  • বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশের দিকে লক্ষ্য রাখা। 
  • শিক্ষক অভিভাবক সভায় (Parent Teacher Meeting) অংশগ্রহণ করে নিজেদের শিশুদের শৈক্ষিক অগ্রগতির বিষয়ে জানা এবং সেদিকে লক্ষ্য রাখা।

মাতৃগোট :-

  • প্রতি শনিবারে “Saturday Club” এর আয়োজন করা ।
  • প্রাতঃসভা ও মধ্যাহ্ন ভোজন পরিদর্শন করা। 

লোকসমাজের অনুদান ও শ্রমদান :

 আমার বিদ্যালয়ে লোকসমাজের অনুদান ও শ্রমদান এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয়ের উন্নয়নকল্পে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজে এবং গণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় দিবসগুলোতে করা বিভিন্ন অনুষ্ঠানে আমরা লোকসমাজের পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান এবং শ্রমদানের সাহায্য পেয়েছিলাম, যার ফলে আমরা অনুষ্ঠানগুলি সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা করতে এবং সাফল্যমন্ডিত করে তুলতে সক্ষম হয়েছিলাম। 

লোকসমাজের অন্যান্য ভূমিকা 

উপরে উল্লেখ করা বিভিন্ন ক্রিয়াকলাপগুলি ছাড়াও লোকসমাজের আরও কিছু অন্যান্য ভূমিকাও আছে যা শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য আমাদের বিদ্যালয়ে করা হয়ে থাকে যেমন লোকসমাজ বা সম্প্রদায়ের যারা গান জানেন তারা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান শিখতে সাহায্য করে থাকেন, যারা নাচ জানেন তারা মধ্যে মধ্যে শিক্ষার্থীদের নাচ শিখানোর চেষ্টা করে থাকেন। এছাড়াও লোকসমাজের অন্যান্য যারা বিভিন্ন শিল্পকর্ম বা হস্তশিল্প জানেন তারাও তাদের শিল্পকর্ম বা হস্তশিল্পের শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে চেষ্টা করে থাকেন।  এবং এর ফলে শিক্ষার্থীরা পুঁথিগত শিক্ষায় পারদর্শী হয়ে ওঠার পাশাপাশি গান, নাচ এবং অন্যান্য বিভিন্ন শিল্পকলায়ও পারদর্শী হয়ে উঠার সুযোগ পেয়ে থাকে। 

উপসংহারঃ 

উপরোক্ত বিশ্লেষণ থেকে এটা ক্রমশ প্রমাণিত হচ্ছে যে বিদ্যালয় ও সম্প্রদায় একইসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নের জন্য। এই প্রসঙ্গে এটি বলা যায় যে বিদ্যালয় যেহেতু লোকসমাজ বা সম্প্রদায়ের এক সদর্থক ও ঘনিষ্ঠ অঙ্গ তাই তা ছাত্রছাত্রীদের বিকাশ ও শিখনের বাধাকে চিহ্নিত করে তাদের স্বাস্থ্যকর বিকাশ সাধনের জন্য সম্প্রদায় বা লোকসমাজের সঙ্গে মিলে আরও ভালোভাবে কাজ করবে। 

The post What is School Community Relationship ? How to Write it (NIOS D.El.Ed 513 WBA) appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/school-community-relationship/feed/ 0