Narration - RajdeepPaulOfficial.in https://rajdeeppaulofficial.in/students-zone/english-grammar/narration/ A site For Students, Teachers & Learners.. Wed, 07 Jan 2026 16:31:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://rajdeeppaulofficial.in/wp-content/uploads/2020/09/cropped-Rajdeeppaulofficial.in-Favi-32x32.jpg Narration - RajdeepPaulOfficial.in https://rajdeeppaulofficial.in/students-zone/english-grammar/narration/ 32 32 Imperative Sentence Narration | Learn Narration in Easy Bengali Lesson https://rajdeeppaulofficial.in/imperative-sentence-narration-tutorial/ https://rajdeeppaulofficial.in/imperative-sentence-narration-tutorial/#comments Mon, 19 Nov 2018 15:19:53 +0000 https://rajdeeppaulofficial.in/?p=253 Imperative Sentence Narration হলো Narration Tutorial Series এর তৃতীয় টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালে আমরা Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect এ পরিবর্তন করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো। এর আগে আমরা Narration Tutorial Series এর প্রথম টিউটোরিয়ালে আমরা Assertive Sentence এর Narration ... Read more

The post Imperative Sentence Narration | Learn Narration in Easy Bengali Lesson appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
Imperative Sentence Narration হলো Narration Tutorial Series এর তৃতীয় টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালে আমরা Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect এ পরিবর্তন করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো। এর আগে আমরা Narration Tutorial Series এর প্রথম টিউটোরিয়ালে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে পড়েছিলাম এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা Interrogative Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে বিস্তারিতভাবে জেনেছিলাম। যদি এখনো তোমরা ওই টিউটোরিয়ালগুলো পড়ে না থাকো তাহলে উপরে দেওয়া লিংক গুলোতে ক্লিক করে তা পড়ে নিতে পারবে এবং ওই টিউটোরিয়ালগুলো পড়লে আজকের এই টিউটোরিয়ালটিও অনেক সহজে বুঝে নিতে পারবে।  

Imperative Sentence Narration (আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্য)

নিচে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করে Imperative Sentence কে Direct Narration থেকে Indirect Narration এ খুব সহজেই পরিবর্তন করা যায় —

আদেশসূচক বাক্যের Narration পরিবর্তন করার নিয়ম —

১. যদি বাক্যটি আদেশসূচক বাক্য থাকে তবে সেই বাক্যের Reporting Verb টি পরিবর্তন করে “Order” বা “Command” ব্যবহার করতে হয়।  

Note:- কোনো বাক্যে যদি কোনো দেশের Army বা সৈন্যের কোনো বড়ো অফিসার কোনো ছোটো Rank এর অফিসার কে কোনো Order দিয়েছেন বোঝায় তখন সেই অর্থে Narration কে Indirect করতে Reporting Verb এর পরিবর্তে “Command” বসাতে হয়।  

২. যদি প্রশ্নটি আদেশসূচক বাক্য হয় অর্থাৎ কোনো একজন অন্য আরেকজনকে কোনোকিছু আদেশ দিচ্ছেন এরকম বোঝায় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “To” বসাইতে হয়।  

৩. কোনো আদেশসূচক বাক্যকে  Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে তাতে Assertive Sentence এর মতো Tense এর কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু অন্যান্য পরিবর্তন হিসাবে বাক্যের মধ্যে Direct Narration এ “Do Not” থাকলে তা Indirect Narration এ পরিবর্তন করে “Not to”বসাইতে হয়। 

উপদেশসূচক বাক্যের Narration পরিবর্তন করার নিয়ম —

১. যদি বাক্যটি উপদেশসূচক বাক্য থাকে তবে সেই বাক্যের Reporting Verb টি পরিবর্তন করে “Advise” বা “Tell” ব্যবহার করতে হয়।  

২. যদি প্রশ্নটি উপদেশসূচক বাক্য হয় অর্থাৎ কোনো একজন অন্য আরেকজনকে কোনোকিছু উপদেশ দিচ্ছেন এরকম বোঝায় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “To” বসাইতে হয়।  

৩. কোনো উপদেশসূচক বাক্যকে  Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে তাতে Assertive Sentence এর মতো Tense এর কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু অন্যান্য পরিবর্তন হিসাবে বাক্যের মধ্যে Direct Narration এ “Do Not” থাকলে তা Indirect Narration এ পরিবর্তন করে “Not to”বসাইতে হয়। 

অনুরোধসূচক বাক্যের Narration পরিবর্তন করার নিয়ম —

১. যদি বাক্যটি অনুরোধসূচক বাক্য থাকে তবে সেই বাক্যের Reporting Verb টি পরিবর্তন করে “Request” ব্যবহার করতে হয়।  

২. যদি প্রশ্নটি অনুরোধসূচক বাক্য হয় অর্থাৎ কোনো একজন অন্য আরেকজনকে কোনোকিছু অনুরোধ করছেন এরকম বোঝায় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “To” বসাইতে হয়।  

৩. কোনো অনুরোধসূচক বাক্যকে  Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে তাতে Assertive Sentence এর মতো Tense এর কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু অন্যান্য পরিবর্তন হিসাবে বাক্যের মধ্যে Direct Narration এ “Do Not” থাকলে তা Indirect Narration এ পরিবর্তন করে “Not to”বসাইতে হয়। 

প্রস্তাবসূচক বাক্যের Narration পরিবর্তন করার নিয়ম —

১. যদি বাক্যটি প্রস্তাবসূচক বাক্য থাকে তবে সেই বাক্যের Reporting Verb টি পরিবর্তন করে “Propose to” বা “Suggest to” ব্যবহার করতে হয়।   

২. যদি প্রশ্নটি প্রস্তাবসূচক বাক্য হয় অর্থাৎ কোনো একজন অন্য আরেকজনকে কোনোকিছু প্রস্তাব করছেন এরকম বোঝায় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “That” বসাইতে হয়।  

৩. কোনো আদেশসূচক বাক্যকে  Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে তাতে Assertive Sentence এর মতো Tense এর কোনো পরিবর্তন করতে হয় না কিন্তু অন্যান্য পরিবর্তন হিসাবে বাক্যের মধ্যে Direct Narration এ “Let us” থাকলে তা Indirect Narration এ পরিবর্তন করে “We should” বা “They should” বসাইতে হয়। 

Imperative Sentence Narration Example

আদেশসূচক বাক্যের Narration Example

  • I said to him, “Get out from the room” => I ordered him to get out from the room. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Order” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Order এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Ordered” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি আদেশসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)
  • Anil said to Servant, “Clean the room” => Anil ordered his Servant to clean the room. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Order” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Order এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Ordered” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি আদেশসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)

উপদেশসূচক বাক্যের Narration Example

  • Doctor said to the Patient, “Avoid Oily Food” => Doctor Advised the Patient to avoid oily Food. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Advise” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Advise এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Advised” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি উপদেশসূচক  বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)
  • I said to Swapan, “Do not waste your time” => I advised Swapan not to waste his time. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Advise” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Advise এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Advised” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি উপদেশসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে এবং Direct Narration এ থাকা “Do not” পরিবর্তিত হয়ে তা “Not to” বসেছে।)

অনুরোধসূচক বাক্যের Narration Example

  • Saumitra said to Arjuna, “Please give me a glass of water” => Saumitra requested Arjuna to give him a glass of water. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Request” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Request এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Requested” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি অনুরোধসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)
  • Sagarika said to me, “Please help me” => Sagarika requested me to help her. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Request” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Request এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Requested” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি অনুরোধসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “To” বসানো হয়েছে।)

প্রস্তাবসূচক বাক্যের (Imperative Sentence) Narration Example

  • He said to me, “Let us do it” => He proposed to me that we should do it. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “proposed to” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Propose এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Proposed” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি প্রস্তাবসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “That” বসানো হয়েছে এবং Direct Narration এ Reported Speech এর শুরুতে থাকা “Let us” পরিবর্তিত করে Indirect Narration তা “We should” করা হয়েছে।)
  • Jeet said to his Wife, “Let us go out for a Picnic” => Jeet Proposed to his wife that they should go out for a picnic. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Proposed to” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Propose এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Proposed” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি প্রস্তাবসূচক বাক্য তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “That” বসানো হয়েছে এবং Direct Narration এ Reported Speech এর শুরুতে থাকা “Let us” পরিবর্তিত করে Indirect Narration তা “They should” করা হয়েছে।)

এটি ছিল Narration Tutorial Series এর তৃতীয় টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালে আমরা Imperative Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে জানলাম, বুঝলাম এবং শিখলাম। এর আগে এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা যথাক্রমে Assertive Sentence এর Narration এবং Interrogative Sentence এর Narration কিভাবে Direct থেকে Indirect করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে বুঝেছিলাম এবং শিখেছিলাম। একইসঙ্গে এই সিরিজের প্রথম টিউটোরিয়ালে আমরা Narration এর বিভিন্ন অংশ যেমন Reporter, Reporting Verb, Reported Verb, Reporting Speech ইত্যাদির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছিলাম। যদি কেউ এখনো Narration এর সেই টিউটোরিয়ালগুলো পড়ে না থাকো তাহলে উপরের লিঙ্কগুলোতে ক্লিক করে তা পড়ে নিতে পারবে।   

এই সিরিজের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা Optative Sentence বা প্রার্থনা/ ইচ্ছা/ আখাঙ্খাসুচক বাক্য এবং Exclamatory Sentence বা আবেগ/ বিস্ময় সূচক বাক্য ইত্যাদির বিষয়ে জানবো। তবে Imperative Sentence এর Narration এর আজকের এই টিউটোরিয়ালটির বিষয়ে বুঝতে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবে নিচে কমেন্ট বক্সে সেই অসুবিধার কথা উল্লেখ করতে পারেন, আমি যথাসাধ্য সম্ভব চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।  ধন্যবাদ। 

The post Imperative Sentence Narration | Learn Narration in Easy Bengali Lesson appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/imperative-sentence-narration-tutorial/feed/ 6
Interrogative Sentence Narration | Learn Easily Direct & Indirect Narration https://rajdeeppaulofficial.in/interrogative-sentence-narration-tutorial/ https://rajdeeppaulofficial.in/interrogative-sentence-narration-tutorial/#respond Wed, 14 Nov 2018 13:16:01 +0000 https://rajdeeppaulofficial.in/?p=248 Narration Tutorial Series এর প্রথম টিউটোরিয়ালে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে পড়েছিলাম তো আজকে আমরা Narration Tutorial Series এর এই দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য / প্রশ্নসূচক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect করতে এ পরিবর্তন করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ... Read more

The post Interrogative Sentence Narration | Learn Easily Direct & Indirect Narration appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
Narration Tutorial Series এর প্রথম টিউটোরিয়ালে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে পড়েছিলাম তো আজকে আমরা Narration Tutorial Series এর এই দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য / প্রশ্নসূচক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect করতে এ পরিবর্তন করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো।

Interrogative Sentence Narration (প্রশ্নবোধক বাক্য)

নিচে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করে Interrogative Sentence কে Direct Narration থেকে Indirect Narration এ খুব সহজেই পরিবর্তন করা যায় —

১. যদি বাক্যটি Interrogative Sentence এর হয় তবে সেই Sentence এর Reporting Verb টি পরিবর্তন করে “Ask” বা “enquire of” ব্যবহার করতে হয়।  

২. যদি প্রশ্নটি “Inverted Question Type” হয় অর্থাৎ যে ধরণের প্রশ্নের উত্তর “Yes” বা “No” দিয়ে দেওয়া যায় প্রশ্নটি যদি সেই ধরণের হয় (সাহায্যকারী Verb দিয়ে আরম্ভ হয়) তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “If” বা “Whether” বসাইতে হয়। কিন্তু প্রশ্নটি যদি “Specific Question Type” হয় অর্থাৎ Question Word দিয়ে আরম্ভ হয় তাহলে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে অন্য কোনো শব্দ না বসিয়ে শুধু যে Question Word টি প্রশ্নে দেওয়া ছিল সেই  Question Word টি বসাইতে হয়।  

৩. তারপর বাক্যটিকে Assertive করতে হয় অর্থাৎ Subject দিয়া আরম্ভ করতে হয়। 

৪. Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ থাকে তাহলে Reported Speech টির Tense এর কোনো পরিবর্তন হয় না, Direct Narration এ যে Tense এ থাকে Indirect Narration এও সেই Tense এরই হয়। কিন্তু Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ না থেকে Past Tense এ থাকে তবে Reported Speech টির Tense এর পরিবর্তন Assertive Sentence এর মতো নিচের তালিকা অনুযায়ী হয় –

৩. কিন্তু Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ না থেকে Past Tense এ থাকে তবে Reported Speech টির Tense এর পরিবর্তন নিচের তালিকা অনুযায়ী হয় –

DirectIndirect
Simple PresentSimple Past
Present Continuous TensePast Continuous Tense
Present Perfect TensePast Perfect Tense
Present Perfect Continuous TensePast Perfect Continuous Tense
Simple Past TensePast Perfect Tense
Past Continuous TensePast Perfect Continuous Tense
  • Reporting Verb টি যদি Past Tense এ থাকে তাহলে Direct Narration এ Reported Speech টি Present Indefinite Tense এর হলে তা Indirect Narration এ Past Indefinite Tense এর হয়।
  • Direct Narration এ Reported Speech টি Present Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Continuous Tense এর হয়। 
  • Direct Narration এ Reported Speech টি Present Perfect Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Tense এর হয়।
  • Reported Speech টি Direct Narration এ Present Perfect Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Continuous Tense এর হয়। 
  • Direct Narration এ Reported Speech টি Past Indefinite Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Tense এর হয়।
  • Direct Narration এ Reported Speech টি Past Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Continuous Tense এর হয়। 

Please Note- Future Tense এ Shall এর জায়গায় Should, Will এর জায়গায় Would, Can এর জায়গায় Could এবং May এর জায়গায় Might বসে। 

৫. Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করার সময় Assertive Sentence এর মতো Interrogative Sentence এও নিচে উল্লেখিত কয়েকটি শব্দের পরিবর্তন করতে হয় – 

DirectIndirect
ThisThat
TheseThose
HereThere
TodayThat day
TomorrowThe Previous Day/ The Following Day
Last nightThe Previous night
YesterdayThe Previous day/ The Day Before
AgoBefore
NowThen
ComeGo
ItThat

Interrogative Sentence Narration Example

Specific Question Type Narration Example

  • I said to him, “What is your name?” => I asked him what his name was. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Ask” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Ask এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Asked” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি “Specific Question Type” প্রশ্নের অর্থাৎ Question Word দিয়ে আরম্ভ হয়েছে তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে বাক্যটিতে থাকা Question Word টি অর্থাৎ “What” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে । Reported Speech টি Direct Narration এ Simple Present Tense এর ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে Simple Past Tense এর হয়েছে।)
  • Abhijeet said to Daya, “Where have you gone?” => Abhijeet asked Daya where he had gone. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Ask” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Ask এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Asked” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি “Specific Question Type” প্রশ্নের অর্থাৎ Question Word দিয়ে আরম্ভ হয়েছে তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে বাক্যটিতে থাকা Question Word টি অর্থাৎ “Where” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে । Reported Speech টি Direct Narration এ Present Perfect Tense এর ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে Past Perfect Tense এর হয়েছে।)

Inverted Question Type Narration Example

  • Ajit said to Sima, “Are you doing your Homework?” => Ajit Asked Sima if she was doing her Homework. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Ask” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Ask এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Asked” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি “Inverted Question Type” প্রশ্নের অর্থাৎ সাহায্যকারী Verb দিয়ে আরম্ভ হয়েছে তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “if” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে । Reported Speech টি Direct Narration এ Present Continuous Tense এর ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে Past Continuous Tense এর হয়েছে।)
  • Ranjit said to me, “Will you buy the pen?” => Ranjit asked me if I would buy the pen. (এখানে Reporting Verb টি পরিবর্তন করে “Ask” ব্যবহার করা হয়েছে এবং যেহেতু Reporting Verb টি Past Tense এর তাই Ask এর সঙ্গে “ed” যুক্ত হয়ে তা “Asked” হয়েছে। একইসঙ্গে যেহেতু বাক্যটি একটি “Inverted Question Type” প্রশ্নের অর্থাৎ সাহায্যকারী Verb দিয়ে আরম্ভ হয়েছে তাই Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে ওই স্থলে “if” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে । Reported Speech টি Direct Narration এ Future Tense এর ছিল এবং বাক্যটিতে “Will” ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে “Would” হয়েছে।)

Narration Tutorial Series এর এটি হলো দ্বিতীয় টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে আমরা Interrogative Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে জানলাম, বুঝলাম এবং শিখলাম। এর আগে এই সিরিজের প্রথম টিউটোরিয়ালে আমরা Narration এর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেছিলাম । একইসঙ্গে আমরা Narration এর বিভিন্ন অংশ যেমন Reporter, Reporting Verb, Reported Verb, Reporting Speech ইত্যাদির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছিলাম এবং সেইসঙ্গে Assertive Sentence বা বর্ণনামূলক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে বুঝেছিলাম এবং শিখেছিলাম। 

এই সিরিজের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/প্রস্তাবসূচক বাক্য, Optative Sentence বা প্রার্থনা/ ইচ্ছা/ আখাঙ্খাসুচক বাক্য এবং Exclamatory Sentence বা আবেগ/ বিস্ময় সূচক বাক্য ইত্যাদির বিষয়ে জানবো। তবে Interrogative Sentence এর Narration এর এই টিউটোরিয়ালটির বিষয়ে বুঝতে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবে নিচে কমেন্টে সেই অসুবিধার কথা উল্লেখ করতে পারেন, আমি যথাসাধ্য সম্ভব চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।ধন্যবাদ। 

The post Interrogative Sentence Narration | Learn Easily Direct & Indirect Narration appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/interrogative-sentence-narration-tutorial/feed/ 0
Narration | Assertive Sentence Narration | Direct & Indirect Narration https://rajdeeppaulofficial.in/assertive-sentence-narration-tutorial/ https://rajdeeppaulofficial.in/assertive-sentence-narration-tutorial/#respond Fri, 09 Nov 2018 19:28:05 +0000 https://rajdeeppaulofficial.in/?p=237 Narration হলো ইংরেজি গ্রামারের আরও একটি নতুন বিষয় যা আমাদের শিক্ষাজীবনে খুব বেশি প্রয়োজনে পড়ে। আমরা উচ্চপ্রাথমিক স্তর থেকেই একটু একটু করে Narration বিষয়টি পড়তে শুরু করি কিন্তু তবুও আমরা অনেক সময় এটি ভালোভাবে আয়ত্ত করতে পারি না। আসলে আমরা Narration বিষয়টি ভালোভাবে বুঝে নিয়ে শেখার চেষ্টা করি না তাই এটি আমরা ভালোভাবে আয়ত্ত করতেও ... Read more

The post Narration | Assertive Sentence Narration | Direct & Indirect Narration appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
Narration হলো ইংরেজি গ্রামারের আরও একটি নতুন বিষয় যা আমাদের শিক্ষাজীবনে খুব বেশি প্রয়োজনে পড়ে। আমরা উচ্চপ্রাথমিক স্তর থেকেই একটু একটু করে Narration বিষয়টি পড়তে শুরু করি কিন্তু তবুও আমরা অনেক সময় এটি ভালোভাবে আয়ত্ত করতে পারি না। আসলে আমরা Narration বিষয়টি ভালোভাবে বুঝে নিয়ে শেখার চেষ্টা করি না তাই এটি আমরা ভালোভাবে আয়ত্ত করতেও পারিনা। তো আজকে আমরা Narration এর এই টিউটোরিয়ালটিতে Narration এর বিষয়ে বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো। এই টিউটোরিয়ালটিতে আমরা Narration এর বিভিন্ন অংশ যেমন- Reporter, Reporting Verb, Reported Verb, Reporting Speech ইত্যাদির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হবো এবং একইসঙ্গে Assertive Sentence বা বর্ণনামূলক বাক্যের Narration কিভাবে Direct থেকে Indirect এ পরিবর্তন করতে হয় বা Indirect থেকে Direct এ পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলি বিস্তারিত ভাবে জানবো, বুঝবো এবং শিখবো। 

Narration Tutorial Series এর এটি হলো প্রথম টিউটোরিয়াল, এটিতে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় তা বিস্তারিত ভাবে জানবো এবং এই সিরিজ এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা যথাক্রমে Interrogative Science বা প্রশ্নবোধক বাক্য, Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্য, Optative Sentence বা প্রার্থনা/ ইচ্ছা/ আখাঙ্খাসুচক বাক্য এবং Exclamatory Sentence বা আবেগ/ বিস্ময় সূচক বাক্য ইত্যাদির Narration কিভাবে করা যায় তা শিখবো। 

Narration কি ?

Narration এর বাংলা অর্থ হলো উক্তি বা বক্তব্য অর্থাৎ আমরা প্রতিদিন যাই বলি না কেন সেই সবগুলি হলো আমাদের বক্তব্য বা উক্তি এবং এই বক্তব্য বা উক্তিগুলোকেই Narration বলা হয়। 

Narration কত প্রকার ও কি কি ? 

Narration দুই প্রকার :- 

  1. Direct Narration বা প্রত্যক্ষ উক্তি এবং 
  2. Indirect Narration বা পরোক্ষ উক্তি 

Direct Narration এবং Indirect Narration কি ?

Direct Narration :- বক্তার কথা হুবহু বক্তার ভাষায় প্রকাশ করাকে Direct Narration বলে অর্থাৎ যখন কেউ কোনোকিছু বলেন বা কোনো বক্তা কোনোকিছু বলেন তখন বক্তার সেই কথাগুলি বক্তা যেভাবে বলেছেন ঠিক একইভাবে প্রকাশ করাকে Direct Narration বলে। 

Indirect Narration :- বক্তার কথা হুবহু বক্তার ভাষায় না করে সেটা নিজের ভাষায় প্রকাশ করাকে Indirect Narration বলে। অর্থাৎ কোনো মানুষ যখন কোনোকিছু বলেন বা কোনো বক্তা যখন কোনোকিছু বলেন তখন সেই বক্তা যে কথাগুলি বলেছেন সেই কথাগুলো বক্তা যেভাবে বলেছেন সেভাবে না বলে নিজের মতো করে সেই কথাগুলো অন্যকারো সামনে প্রকাশ করাকে Indirect Narration বলে। 

Please Note : Direct Narration এ বক্তার কথা বক্তার ভাষায় প্রকাশ করা হয় এবং অধিকাংশ সময়ে তা সামনাসামনি করা হয় (বক্তা এবং শ্রোতা সামনাসামনি থাকেন) এবং Indirect Narration এ বক্তার কথা নিজের ভাষায় বা অন্যের ভাষায় প্রকাশ করা হয়। 

Narration এর বিভিন্ন অংশ গুলি কি কি ?

সকল Narration কিছু আলাদা আলাদা অংশ নিয়ে গঠিত হয়, যেমন Reporter, Reporting Verb, Reported Verb, Reporting Speech ইত্যাদি। এই অংশগুলি Direct Narration ও Indirect Narration চিনতে সহায়তা করে এবং একইসঙ্গে এই অংশগুলি কোনো উক্তিকে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তিত করতে বা Indirect Narration থেকে Direct Narration এ পরিবর্তিত করতে যথেষ্ট  ভূমিকা পালন করে থাকে। তো নিচে দেওয়া উদাহরণটির সাহায্যে আমরা Narration এর সেই বিভিন্ন অংশগুলির বিষয়ে জানার ও চেনার চেষ্টা করবো। 

উদাহরণস্বরূপ–

He Said, “I Play Football”

উপরোক্ত উদাহরণটির মধ্যে “He” হলো Reporter, “said” হলো Reporting Verb, “I play Football” বাক্যটি হলো Reported Speech এবং ওই বাক্যটির মধ্যে থাকা “play” শব্দটি হলো Reported Verb.

He = Reporter.

said = Reporting Verb.

I play Football = Reported Speech

play = Reported Verb

Please Note :- Direct Narration এ Reporter এবং Reporting Verb এর পর Comma (,) বসে এবং Reported Speech টি Inverted Comma (” “) এর ভিতরে থাকে। যেমন – Nagarjuna said, “I am going to office.”

Assertive Sentence Narration (বর্ণনামূলক বাক্য)

Assertive Sentence কে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করতে হলে নিচে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করে তা খুব সহজেই করা যায় —

১. প্রথমে Comma এবং Inverted Comma উঠিয়ে ওই স্থলে “That” বসাইতে হয়। 

২. Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ থাকে তাহলে Reported Speech টির Tense এর কোনো পরিবর্তন হয় না, Direct Narration এ যে Tense এ থাকে Indirect Narration এও সেই Tense এরই হয়। 

৩. কিন্তু Reporting Verb টি যদি Present Tense বা Future Tense এ না থেকে Past Tense এ থাকে তবে Reported Speech টির Tense এর পরিবর্তন নিচের তালিকা অনুযায়ী হয় –

DirectIndirect
Simple PresentSimple Past
Present Continuous TensePast Continuous Tense
Present Perfect TensePast Perfect Tense
Present Perfect Continuous TensePast Perfect Continuous Tense
Simple Past TensePast Perfect Tense
Past Continuous TensePast Perfect Continuous Tense
  • Reporting Verb টি যদি Past Tense এ থাকে তাহলে Direct Narration এ Reported Speech টি Present Indefinite Tense এর হলে তা Indirect Narration এ Past Indefinite Tense এর হয়।
  • Direct Narration এ Reported Speech টি Present Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Continuous Tense এর হয়। 
  • Direct Narration এ Reported Speech টি Present Perfect Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Tense এর হয়।
  • Reported Speech টি Direct Narration এ Present Perfect Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Continuous Tense এর হয়। 
  • Direct Narration এ Reported Speech টি Past Indefinite Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Tense এর হয়।
  • Direct Narration এ Reported Speech টি Past Continuous Tense এর হলে তা Indirect Narration এ Past Perfect Continuous Tense এর হয়। 

Please Note- Future Tense এ Shall এর জায়গায় Should, Will এর জায়গায় Would, Can এর জায়গায় Could এবং May এর জায়গায় Might বসে। 

৪. Reported Speech টি যদি Universal Truth (চিরন্থন সত্য) বা Habitual Present (অভ্যাসগত কাজ) হয় তবে Reporting Verb টি Past Tense এ থাকলেও Reported Speech টির Tense এর কোনো পরিবর্তন হয় না। Direct Narration এ যে Tense এ থাকে, Indirect Narration এও সেই Tense এ হয়। 

৫. Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তন করার সময় নিচে উল্লেখিত কয়েকটি শব্দের পরিবর্তন করতে হয় – 

DirectIndirect
ThisThat
TheseThose
HereThere
TodayThat day
TomorrowThe Previous Day/ The Following Day
Last nightThe Previous night
YesterdayThe Previous day/ The Day Before
AgoBefore
NowThen
ComeGo
ItThat

Assertive Sentence Narration Example

  • He says, “I do This” => He says that he does that. (এখানে Comma ও Inverted Comma উঠিয়ে ওই স্থলে “That” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Present Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর কোনো পরিবর্তন হয় নি। Reported Speech টি Direct Narration এ যেভাবে Simple Present Tense এর ছিল ঠিক সেভাবেই Indirect Narration এও Simple Present Tense এরই হয়েছে। একইসঙ্গে Direct Narration এ Reporting Speech টির মধ্যে থাকা “This” শব্দটি Indirect Narration এ পরিবর্তিত হয়ে “That” হয়েছে।)
  • He said, “I do This” => He said that he did that. (এখানে Comma ও Inverted Comma উঠিয়ে ওই স্থলে “That” বসানো হয়েছে এবং যেহেতু এখানে Reporting Verb টি Past Tense এর ছিল তাই এটিতে Direct Narration থেকে Indirect Narration এ পরিবর্তণ করার সময় Reported Speech টির Tense এর পরিবর্তন উপরোক্ত তালিকা অনুযায়ী হয়েছে। Reported Speech টি Direct Narration এ Simple Present Tense এর ছিল Indirect Narration এ তা পরিবর্তিত হয়ে Simple Past Tense এর হয়েছে। একইসঙ্গে Direct Narration এ Reporting Speech টির মধ্যে থাকা “This” শব্দটি Indirect Narration এ পরিবর্তিত হয়ে “That” হয়েছে।)

তো এটি ছিল Narration Tutorial Series এর প্রথম টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালে আমরা Assertive Sentence এর Narration কিভাবে করতে হয় সে বিষয়ে জানলাম, বুঝলাম এবং শিখলাম। এই সিরিজের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা Interrogative Science বা প্রশ্নবোধক বাক্য, Imperative Sentence বা আদেশ/ উপদেশ/ অনুরোধ/ প্রস্তাবসূচক বাক্য, Optative Sentence বা প্রার্থনা/ ইচ্ছা/ আখাঙ্খাসুচক বাক্য এবং Exclamatory Sentence বা আবেগ/ বিস্ময় সূচক বাক্য ইত্যাদির বিষয়ে জানবো। তবে Assertive Sentence এর Narration এর এই টিউটোরিয়ালটির বিষয়ে বুঝতে কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবে নিচে কমেন্ট বক্সে সেই অসুবিধার বিষয়ে লিখতে পারেন, আমি চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার। টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।  ধন্যবাদ।

The post Narration | Assertive Sentence Narration | Direct & Indirect Narration appeared first on RajdeepPaulOfficial.in.

]]>
https://rajdeeppaulofficial.in/assertive-sentence-narration-tutorial/feed/ 0